Suicide

Farmer’s Suicide: মর্মান্তিক! অতিবৃষ্টিতে আলু জলের তলায়, আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরের কৃষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: অনেক কষ্টে ৪ বিঘা আলু চাষ করেছিলেন! সাম্প্রতিক, শিলাবৃষ্টি আর অতিবৃষ্টিতে সবটাই জলের তলায়। মানসিক অবসাদে তাই আত্মহত্যা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার লক্ষণপুর এলাকার কৃষক দেবাশীষ মান্না। বয়স আনুমানিক ৫০। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কৃষকের আত্মহত্যা:

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবাশীষ বেশ অবস্থাপন্ন কৃষক-ই ছিলেন। তবে, সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে এবং ছেলে বাইরে পড়াশোনা করছে। তার মধ্যেই, সমবায় সমিতিতে ঋণ করে ৪ বিঘা আলু চাষ করেছিলেন! কিন্তু, পরপর বৃষ্টিতে তাঁর অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয়েছিল, ঠিক তেমনই গত দু’দিনের শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে সমস্ত আলুও নষ্ট হয়ে যায়। এর ফলেই, মানসিক হতাশা ও দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন তিনি। সেই, দুশ্চিন্তা থেকেই শনিবার ভোর রাতে গলায় দড়ি দেন দেবাশীষ। পরিবারের সদস্যরা তা দেখতে পেয়েই, স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জমি জলের তলায়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago