Police Administration

ফোন হারালেও নিশ্চিন্ত থাকেন ঝাড়গ্রাম’বাসী! গত ৩ বছরে ১১০০’র বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২ জুলাই: শুক্রবার ১০৬ টি স্মার্টফোন উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হলো ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। ফোন হারিয়ে যাওয়ার পর গত কয়েক মাসে যারা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন, এরকম ১০৬ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকারের নেতৃত্বে শুক্রবার এই ফোন তুলে দেওয়া হয় মালিকদের হাতে।

ঝাড়গ্রামে হারানো ফোন তুলে দেওয়া হলো :

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১১০৬ টি ফোন উদ্ধার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ২০১৯ সাল থেকে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। ২০১৯ সালে ৫৫০ টি, ২০২০ সালে ৪৫০ টি মোবাইল উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ১০৬ টি ফোন তুলে দেওয়া হল। হারানো ফোন পেয়ে যারপরনাই খুশি ফোনের মালিকরা! কেউ বললেন, “ফোন যে ফিরে পাবার ভাবতেই পারিনি!” আবার কেউ বললেন , “অনেকের মুখে শুনেছিলাম, আমাদের জেলায় ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়! তাই ভরসা রেখে ছিলাম। ৩ মাসের মাথায় হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলাম!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago