Accident

মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ১ ব্যক্তির, আহত ৫ জন! মর্মান্তিক দুর্ঘটনা পাঁশকুড়াতেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: মেদিনীপুর শহরের অদূরে এলাহিগঞ্জের কাছে শুক্রবার দুপুর নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির! গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপর এলাহিগঞ্জের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেশপুরের দিক থেকে একটি মারুতি ভ্যান ৫ জন যাত্রী নিয়ে মেদিনীপুরের দিকে আসছিলো। এলাহিগঞ্জের কাছে একটি বালিবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই মারুতি ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে। মারুতি ভ্যানের মধ্যে থাকা চালক সহ ৬ জন যাত্রীই গুরুতর আহত হন। চালকের পাশে বসে থাকা ব্যক্তির অবস্থা সবথেকে আশঙ্কাজনক হয়ে ওঠে। ৬ জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, আশঙ্কাজনক ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অশোক মাঝি। তিনি কেশপুর ব্লকের বাসিন্দা। বাকিরা মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনা মেদিনীপুর শহর সন্নিকটস্থ এলাহিগঞ্জে :

অন্যদিকে, আজ দুপুরেই পাঁশকুড়াতে ঘটে গেছে আরও ভয়াবহ এক দুর্ঘটনা! সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে মেচেদা গামী বালিভর্তি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পাশে থাকা একটি খাবারের দোকানে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়! তিনজন গুরুতর আহত হন। পাঁশকুড়া থানার দীগলাবাড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পাঁশকুড়া থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগায়। ৪ জনকেই হাসপাতালে পাঠানো হয়। ১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুটি ক্রেন দিয়ে ট্রাকটি তোলার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনা পাঁশকুড়াতেও :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago