Police Administration

Police Medal: সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ জিতে নিলেন খড়্গপুর টাউন থানার IC, পুরস্কৃত পশ্চিম মেদিনীপুরের একাধিক অফিসার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: কর্তব্য, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করার জন্য ভারতের রাষ্ট্রপতি’র তরফ থেকে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (President Police Medal) দেওয়া হল খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়-কে। তবে, ২০১৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বাক্ষরিত এই পুরস্কার, আজ (১০ ফেব্রুয়ারি, ২০২২) তাঁর হাতে তুলে দেওয়া হল। মাঝখানে অতিমারি পর্বের কারণেই এত দেরিতে এই পুরস্কার পৌঁছল তাঁর হাতে। বর্তমানে, টাউন থানার পুলিশ আধিকারিকদের (Inspector in Charge) দায়িত্ব পালন করছেন বিশ্বরঞ্জন। তিনি একজন দক্ষ পুলিশ অফিসার হিসেবেই জেলায় পরিচিত। এর আগে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, কেশপুর, ঘাটাল, খড়্গপুর গ্রামীণ সহ একাধিক থানার দায়িত্ব পালন করেছেন তিনি। একাধিক বড়সড় অপারেশন বা দুষ্কৃতীদের গ্যাং পাকড়াও করার ক্ষেত্রে সাফল্য পেয়েছেন বিশ্বরঞ্জন। সেজন্যই তাঁকে পুরস্কৃত করা হয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপতির পক্ষ থেকে। কর্তব্যে অবিচল থেকে বর্তমানে তিনি রেলশহর খড়্গপুরের দায়িত্ব পালন করে চলেছেন।

বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় :

Advertisement (বিজ্ঞাপন) :

বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় ছাড়াও, পশ্চিম মেদিনীপুর জেলার আরও ৫ জন অফিসার এই পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের মাঠে তাঁদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাজ্যের পুলিশ আধিকারিকরা। ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ জিতে নেওয়া এই ৫ জন অফিসার হলেন যথাক্রমে- এস.আই অমলেশ পাঁজা, এসআই সৌমিন চক্রবর্তী, কনস্টেবল আশিস চ্যাটার্জি, কনস্টেবল গোপাল চন্দ্র জানা এবং কনস্টেবল দয়াময় প্রতিহার। অন্যদিকে, আজই পশ্চিম মেদিনীপুর জেলার ৩ জন পুলিশ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে, ‘স্টেট পুলিশ মেডেল’ (State Police Medal) ও। এই তিন অফিসার হলেন, যথাক্রমে- এসআই (Sub Inspector) সুজিত কুমার মাহাত, এএসআই (Assistant Sub Inspector) সুশান্ত অধিকারী এবং এএসআই (Assistant Sub Inspector) উত্তম কুমার ঘোষ।

Advertisement (বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago