Police Administration

একদিনে গ্রেফতার ২৩! অবৈধ বালি পাচার রুখতে শালবনী, কোতোয়ালী, গুড়গুড়িপাল, গড়বেতা ও দাঁতনে “নাকা চেকিং”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: অবৈধ বালি কান্ডে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। গতকাল (৩ জুলাই) থেকে নজিরবিহীন তৎপরতা গ্রহণ করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে। শুধু একদিনের মধ্যেই অবৈধভাবে বালি উত্তোলন ও মজুত করার অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। শুধু তাই নয়, ২ টি বালি খননের মেশিন, ১ টি জেসিবি, ৩৪ টি ট্রাক ও ট্রাক্টর এবং ১০ টি ওভারলোডেড গাড়ি আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সর্বোপরি, অবৈধ বালি পাচার রুখতে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৫ টি নাকা চেকপোস্ট করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। ২৪ ঘন্টাই থাকছেন পুলিশ কর্মীরা। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নজরদারি থাকছে জেলা পুলিশের কার্যালয় থেকেও। গতকাল এক রাতেই ওই ৫ টি নাকা থেকে মোট ১০ টি ওভারলোডেড গাড়ি আটক করা হয়েছে বলে জানা গেছে জেলা পুলিশ সূত্রে।

নাকা চেকিং :

কড়া পদক্ষেপ জেলা পুলিশের :

উল্লেখ্য যে, সম্প্রতি রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া কড়া হুমকি দিয়েছিলেন, অবৈধ বালি কারবারীদের বিরুদ্ধে। তার মাত্র ২-৩ দিনের মধ্যেই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অবৈধ বালি পাচার রুখতে পশ্চিম মেদিনীপুর জেলার যে ৫ টি জায়গায় “নাকা পয়েন্ট” করা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম- শালবনী থানার চিংড়িশোল এলাকা। শনিবার রাতে ওই নাকাতে ৮ টি ওভারলোডেড ও বৈধ কাগজপত্র বিহীন ট্রাক আটক করা হয়েছে বলে শালবনী থানা সূত্রে জানা গেছে। এছাড়াও, গুড়গুড়িপাল, কোতোয়ালী, গড়বেতা এবং দাঁতন থানায় আরও ৪ টি নাকা পয়েন্ট করা হয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার স্পষ্ট বার্তা দিয়েছেন, “অবৈধভাবে বালি উত্তোলন ও বালি মজুত করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বেআইনিভাবে যেখানে সেখানে বালি মজুত কারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরকম ২৬ টি কেস দায়ের করা হয়েছে জেলায়।” প্রসঙ্গত, গতকালই বেঙ্গল পোস্টের (thebengalpost.net) পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবৈধভাবে বালি মজুত করার বিরুদ্ধে খবর করা হয়েছিল!

জেলায় মোট ৫ টি নাকা চেকপোস্ট :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago