Police Administration

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো। সিআই, আইসি, আইবি, ডিআইবি সহ বিভিন্ন পদে থাকা ইন্সপেক্টর র‌্যাঙ্কের অফিসারদের বদলি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানা, কেশিয়াড়ি থানা, মোহনপুর থানা, গোয়ালতোড় থানা এবং জেলা সাইবার ক্রাইম থানার আইসি-রা বদলি হলেন। এছাড়াও, খড়গপুর জিআরপি-র আইসি প্রশান্ত কীর্তনিয়াকে বদলি করা হলো আইসি করিমপুর পদে। খড়্গপুর জিআরপি-র নতুন আইসি হচ্ছেন শিবপুরের আইসি অভিজিৎ চ্যাটার্জি। এরমধ্যে সবথেকে উল্লেখযোগ্য বদলি হলো খড়্গপুর টাউন থানার ক্ষেত্রে। চলতি বছরের মার্চ মাসে একটি বিশেষ কারণে রাজ্য পুলিশের তরফে ‘ক্লোজ’ করা হয়েছিল খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পালকে। গত ৮ মাস ধরে খড়্গপুর টাউন থানার দায়িত্বে কোনও স্থায়ী আইসি ছিলেন না। এবার আইসি হয়ে আসছেন পার্থসারথি পাল। ২০২৩ সাল থেকে তিনি জয়নগর থানার আইসি ছিলেন। তার আগে অর্থাৎ ২০২৩ সালের মে মাস অবধি মেদিনীপুর কোতোয়ালী থানার আইসি ছিলেন পার্থসারথি পাল। এবার তিনি দায়িত্ব সামলাবেন পাশের শহর খড়্গপুরের। বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজীব পাল:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, সুজয় লায়েক সিআইডি থেকে যাচ্ছেন আইসি নয়াগ্রাম পদে। সুদীপ ঘোষাল নয়াগ্রামের আইসি থেকে বদলি হয়ে যাচ্ছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির আইসি হয়ে। আইসি ঝাড়গ্রাম বিপ্লব কর্মকার বদলি হয়ে যাচ্ছেন আইসি নকাশিপাড়া হয়ে। সিআই বেলদা পদে আসছেন উত্তম ঘোষ, তিনি আইবি ইন্সপেক্টর ছিলেন। সেক রবীরউদ্দিন যাচ্ছেন বাঁকুড়া ডিইবি-তে। সিআই খড়গপুর পদে আসছেন বিধাননগর থেকে সঞ্জয় কুন্ডু। রিফাজুল মন্ডল আসছেন সিআই সদর হয়ে, তিনি ছিলেন সোনারপুরে। দয়াময় মাঝি যাচ্ছেন পুরুলিয়া ডিআইবি পদে। সিআই খড়গপুর অতীন্দ্রনাথ দত্ত যাচ্ছেন সিআই এগরা পদে। আইসি কেশিয়াড়ির দায়িত্বে আসছেন বারুইপুর থেকে সুশোভন সরকার। বিশ্বজিত হালদার যাচ্ছেন জলপাইগুড়ি ট্রাফিক ইন্সপেক্টর হয়ে। আইসি মোহনপুরের দায়িত্বে আসছেন বারুইপুর থেকে প্রদীপ পাল। অভিষেক বিশ্বাস যাচ্ছেন পুরুলিয়া সাইবার ক্রাইমের ইন্সপেক্টর পদে। জয়নগরের সিআই সুবীর ঢালি আসছেন গোয়ালতোড় থানার আইসি হিসেবে।

পার্থসারথি পাল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago