Police Administration

West Midnapore: ২২০ বস্তা সিমেন্ট সহ পশ্চিম মেদিনীপুর থেকে উধাও হয়ে গিয়েছিল ট্রাক, বর্ধমান থেকে পাকড়াও করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: গত ১৯ মে অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কলাইকুন্ডার গাইডুয়া এলাকা থেকে ২২০ বস্তা সিমেন্ট সহ উধাও হয়ে যায় একটি ট্রাক। যোগাযোগ করা যায়না ট্রাকের চালকের সঙ্গে। কোথাও খোঁজ না মেলায়, অবশেষে WB33/ 9946 নম্বরের সেই ট্রাকের চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়্গপুর গ্রামীণ থানায়। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ। বিভিন্ন জেলাজুড়ে খোঁজ চালানো হয়। অবশেষে, শুক্রবার (২০ মে) গভীর রাতে সিমেন্ট বোঝাই ওই ট্রাকটিকে বর্ধমানের (পূর্ব বর্ধমানের) শক্তিগড় থেকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয়, বছর ৩৫ এর ট্রাক চালক কুমার বিদ্যা সচিদানন্দকে। শনিবার সকালে ওই ট্রাক সহ চালককে নিয়ে আসা হয় খড়্গপুরে‌।

ওই চালক:

খড়্গপুর গ্রামীণ থানা সূত্রে জানা গেছে, এই পুরো অভিযানটিতে নেতৃত্ব দেন এস.আই (Sub Inspector) অসীম কুমার মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে, তিনি তাঁর টিম নিয়ে রওনা হয়ে যান বর্ধমানের উদ্দেশ্যে। সেখানেই শক্তিগড় থানার সহায়তায় ওই ট্রাকটিকে আটক করা হয় এবং বিহারের মধুবনী জেলার বাসিন্দা ট্রাক চালক কুমার বিদ্যা সচিদানন্দকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ২২০ বস্তা সিমেন্ট-ও। ওই সিমেন্ট গায়েব করে দেওয়াই যে চালকের উদ্দেশ্য ছিল, তা প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে, জিজ্ঞাসাবাদ চালিয়ে পুরো ঘটনার রহস্য উদ্ধার করতে চাইছে পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানা গেছে।

গ্রেফতার করল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago