Police Administration

‘প্রশংসনীয়’ কাজের জন্য স্বাধীনতা দিবসের দিন পুরস্কৃত হবেন দুই মেদিনীপুরের পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: পুলিশ আধিকারিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘অসামান্য’ (Outstanding) ও ‘প্রশংসনীয়’ (Commendable) ভূমিকা-র জন্য এই বছর “স্বাধীনতা দিবস” (১৫ অগাস্ট, রবিবার) এর দিন মোট ১০ জন পুলিশ আধিকারিককে পুরস্কৃত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় কলকাতা’র পুলিশ কমিশনার সৌমেন মিত্র (IPS) যেমন আছেন, তেমনই আছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (SP) অমরনাথ কে এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) দীনেশ কুমার। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি সূত্রে এমনটাই জানা গেছে। তালিকায় থাকা প্রথম ৩ জন পুলিশ আধিকারিক পাবেন- “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস” (Chief Minister’s Police Medal for Outstanding Service) এবং পরবর্তী ৭ জন পাবেন “চিফ মিনিস্টার পুলিশ মেডেল কমান্ডেবল সার্ভিস” (Chief Minister’s Police Medal for Commendable Service) পুরস্কার। ৭ জনের তালিকায় থাকা ২ জন আইপিএস অফিসার হলেন, দুই মেদিনীপুরের দুই পুলিশ সুপার। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে এই খবর যে মেদিনীপুর বাসীর কাছে যথেষ্ট গর্বের, তা বলাই বাহুল্য!

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র :

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে :

প্রসঙ্গত উল্লেখ্য, এই ১০ জনের তালিকায় প্রথম নাম কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সৌমেন মিত্র। চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে অনুজ শর্মার জায়গায় সৌমেন মিত্র পুলিশ কমিশনার পদে বহাল হন। ‘অসামান্য’ ভূমিকার জন্য কলকাতা পুলিশের নগরপালের পাশাপাশি আরো দুই আইপিএস অফিসারও পুরস্কার পাচ্ছেন। তাঁরা হলেন এডিজি(কারা) পীযূষ পান্ডে ও আইডি উত্তরবঙ্গ ডিপি সিং। অপরদিকে, ‘প্রশংসনীয়’ কাজ করে মুখ্যমন্ত্রী-র হাত থেকে পুরস্কার গ্রহণ করতে চলেছেন যথাক্রমে- আনন্দ কুমার (আইজি, সিআইডি); সৈয়দ ওয়াকার রাজা (যুগ্ম কমিশনার, কলকাতা পুলিশ); সুমিত কুমার (পুলিশ সুপার, কোচবিহার); ভাস্কর মুখার্জি (পুলিশ সুপার, সুন্দরবন পুলিশ জেলা); অমরনাথ কে (পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুর); দীনেশ কুমার (পুলিশ সুপার, পশ্চিম মেদিনীপুর) এবং অপরাজিতা রাই (ডিসি, এসটিএফ, কলকাতা পুলিশ)।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago