Police Administration

এখনও চিহ্নিত করা যায়নি ১৭০টি মৃতদেহ! ‘হারিয়ে যাওয়া’ আপনজনদের খোঁজে বালেশ্বর নয়, যেতে হবে ভুবনেশ্বরে; মেদিনীপুরে জানালেন SP

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে আপনজনদের প্রাণ! করমন্ডল এক্সপ্রেসের (কিংবা, হামসফর এক্সপ্রেস) এমনই ১৭০ জন যাত্রী এখনও (রবিবার দুপুর পর্যন্ত) ‘অচেনা লাশ’ বা ‘অজ্ঞাত পরিচয় মৃতদেহ’ হয়ে শুয়ে আছেন ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালের মর্গে। শনিবার পর্যন্ত, এই সমস্ত মৃতদেহগুলি বালেশ্বরের হাসপাতালে ছিল। কিন্ত, রবিবার সকালেই তা রেল ও ওড়িশা সরকারের উদ্যোগে পাঠিয়ে দেওয়া হয়েছে ভুবনেশ্বরে। তাই, পশ্চিম মেদিনীপুর কিংবা বিভিন্ন জেলা ও রাজ্যের যে সমস্ত পরিবার তাঁদের আপনজনদের এখনো খুঁজে পাননি বা কোন খোঁজ পাননি; তাঁরা এখন থেকে আর বালেশ্বরে নয়, ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজ করতে পারেন। রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের তরফে।

রবিবারের সাংবাদিক বৈঠক:

এক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বেশ কয়েকটি হেল্পলাইন নম্বরও জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের মাধ্যমে। তিনি জানিয়েছেন, “বালেশ্বরের কাছে বাহানাগা (Bahanaga)-তে ট্রেন দুর্ঘটনার স্থানে এখন আর কোনো মৃতদেহ নেই। সবাইকে উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয়েছে ভুবনেশ্বরে। তাই, কোন স্বজন-হারা ব্যক্তি বা পরিবার যদি নিজেদের আত্মীয়দের খোঁজ না পান, তবে আর বালেশ্বর নয়, এবার ভুবনেশ্বরে যোগাযোগ করতে হবে তাঁদের।” এই কাজে সহযোগিতা করার জন্য পশ্চিম মেদনীপুর জেলা পুলিশ প্রশাসন এবং রাজ্য পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিক ভুবনেশ্বরে আছেন বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার। হেল্পলাইন নম্বরগুলি হল- 18003450061 (Toll free No)/ 8420380999 এবং রাজ্যের তরফে নোডাল অফিসার- 9647788377 (IPS, DCP TP South, Kolkata Police)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago