Police Administration

Drugs: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সমেত দুই ড্রাগ পাচারকারী গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের সীমান্ত এলাকা থেকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত পুলিশের জালে দুই ড্রাগ পাচারকারী! পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাংলা-ওড়িশা আন্তঃরাজ্য সীমান্ত এলাকা সোনাকোনিয়াতে এই মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয় দুই দুষ্কৃতী। তাদের গ্রেফতার করে শুক্রবার মেদিনীপুর আদালতে তুলল দাঁতন থানার পুলিশ। ঘটনায় জানা গেছে শুক্রবার ওড়িশার দিক থেকে একটি বাইকে করে দুই ব্যক্তি লক্ষাধিক টাকার মাদকদ্রব্য (ব্রাউন সুগার) নিয়ে আসছিল। গোপনসূত্রে খবর পেয়ে, দাঁতন থানার পুলিশ বাইকটি আটক করে। বাইকের সিটের তলা থেকে প্রায় ৩০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।

বড়সড় সাফল্য দাঁতন থানার :

পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকার কনকপুরে। হাফিজুল খান ও শেখ পোইনুর ওড়িশার দিক থেকে প্রায়শই ব্রাউন সুগার নিয়ে আসতো বলে খবর ছিল। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক থানায় ড্রাগ পাচার করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার ধৃতদের মেদিনীপুর জেলা দায়রা আদালতে তোলে দাঁতন থানার পুলিশ। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago