Political Violence

পশ্চিম মেদিনীপুরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! গুরুতর আহত ২ জন ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের নচিপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত ৫ জন! এদের মধ্যে তিনজনকে কেশিয়াড়ি বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে। আহত তৃণমূল কর্মীদের অভিযোগ, যারা তাদের উপর আক্রমণ চালিয়েছে তারা আগে বিজেপি করত, সম্প্রতি তৃণমূলে যোগদান করেছে। যারা হামলা চালিয়েছে তারা সকলেই অশোক গোষ্ঠীর লোক বলে আহত তৃণমূল কর্মীরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে জানিয়েছেন। ঘটনার সূত্রপাত, সোমবার দুপুর নাগাদ। নচিপুর অঞ্চল অফিসে ত্রাণের দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে আসেন ফটিক পাহাড়ির অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা। আর এই ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে বর্তমান ব্লক সভাপতি অশোক রাউতের অনুগামীদের সঙ্গে বচসা বাধে ফটিক পাহাড়ের অনুগামী কর্মী-সমর্থকদের। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়! ঘটনায় আহত হন পাঁচজন। এদের মধ্যে তিনজনকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে বাকি দু’জনকে সোমবার রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত একজন-কে নিয়ে আসা হল মেদিনীপুর মেডিক্যালে :

উল্লেখ্য যে, কেশিয়াড়ি ব্লকে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি, জেলার সাংগঠনিক রদবদল হয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলায় নতুন জেলা সভাপতি, মহিলা সভাপতি ও যুব সভাপতি নিযুক্ত হয়েছেন। অনেকেরই ধারণা ছিল, এরপর গোষ্ঠী বিবাদ হয়তো কিছুটা কমবে। নতুন জেলা সভাপতি ইতিমধ্যে বিভিন্ন ব্লকে ব্লকে সাংগঠনিক বৈঠকও করছেন। তারপরও নারায়ণগড়, কেশিয়াড়ির মতো কিছু জায়গার গোষ্ঠী সংঘর্ষ কিছুতেই বন্ধ করা যাচ্ছেনা! যদিও সোমবারের এই গোষ্ঠী সংঘর্ষের বিষয়টি উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, “ভবানীপুর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জয়ের পর উল্লাসে মেতে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা, তাতেই অতি উৎসাহী কিছু সমর্থকদের মধ্যে ছোটখাটো গন্ডগোল হতে পারে!” তিনি বিষয়টি কেশিয়াড়ী ব্লক তৃণমূল সভাপতি অশোক রাউতের কাছ থেকে জেনে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago