Social Media

Facebook: প্রায় সাত ঘণ্টা পর চালু হল Facebook-Whtsapp-Instagram! হাঁফ ছেড়ে বাঁচল নেট দুনিয়া

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৫ অক্টোবর: সাত ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফের চালু হল ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (Whtsapp) এবং ইনস্টাগ্রাম (Instagram)। চালু হল মেসেঞ্জার (Messenger) ও। প্রসঙ্গত, সোমবার রাত ৯ টা (কাছাকাছি ৯ টা ১০ – ৯ টা ১২) নাগাদ বিশ্ব জুড়ে বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ (Whtsapp) পরিষেবা। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও দেখা যায় একই সমস্যা। এ দেশেও এই তিন অ্যাপের পরিষেবায় বিঘ্ন ঘটে! ভোর চারটের পর (সাড়ে চারটা নাগাদ) সেই পরিষেবা চালু হয়েছে বলে খবর। যদিও কোথাও কোথাও দাবি করা হয়েছে, পরিষেবা আংশিক ভাবে চালু হয়েছে। পরে হোয়াটসঅ্যাপ সংস্থার পক্ষ থেকে এই নিয়ে একটি টুইটও করা হয়েছে।

Whtsapp এর টুইট বার্তা:

এদিকে, প্রায় ৭ ঘন্টারও বেশি সময় ধরে এই মুহূর্তে সর্বাধিক ব্যবহৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বন্ধ থাকায় যেন সাত অবস্থা হয়ে যায় নেট দুনিয়ার! ডিজিটাল মিডিয়া-সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অবশেষে, ঘুম থেকে উঠে সকলেই দেখলেন পরিষেবা আপাতত ঠিক হয়েছে! হাঁফ ছেড়ে বাঁচলেন সকলে। উল্লেখ্য যে, ফেসবুকের (Facebook) মালিকানাধীন (Mark Zuckerberg) এই অ্যাপগুলিতে একই পরিকাঠামো ব্যবহার করা হয়। সোমবার রাতে তিনটি অ্যাপে বিভ্রাট শুরু হতেই ফেসবুকে একটি বার্তা দেখা যায়। তাতে লেখা ছিল, “দুঃখিত! কোনও কিছুতে বিভ্রাট ঘটেছে। যত দ্রুত সম্ভব, এই ত্রুটি দূর করার চেষ্টা করা হচ্ছে।” অন্য দিকে, পরিষেবায় বিঘ্ন ঘটায় দুঃখপ্রকাশ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও। টুইটারে তাঁরা সেই সময়ে লেখেন, “এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ নিয়ে যত দ্রুত সম্ভব আপডেট দেওয়া হবে।” অবশেষে সব ঠিকঠাক হওয়ায় স্বস্তিতে নেট দুনিয়া!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago