Midnapore

Breaking: মেদিনীপুর শহরে পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি:আগামীকাল (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে, কোতোয়ালী থানার তরফে জেলাশহর মেদিনীপুরের তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযান চলাকালীন, বিকেল ৫ টা নাগাদ মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় (বাস স্ট্যান্ড থেকে বাসগুলি বেরোনোর মুখে) একটি মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এরপরই পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। ভেতরে মেটাল বা ধাতব কিছু আছে ইঙ্গিত পাওয়া গেছে। তবে, বোম্ব স্কোয়াড আসার আগে ব্যাগটি এখনো অবধি খোলা হয়নি।

মেদিনীপুর শহরে পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য:

প্রসঙ্গত উল্লেখ্য, সারা দেশ ও সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি। নাশকতা রুখতে বদ্ধপরিকর পুলিশ। বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় মেদিনীপুর শহরে তল্লাশি অভিযান। সেই অভিযান চলাকালীনই একটি ব্যাগকে গিরে চাঞ্চল্য ছড়ায়! একটি দোকানের সামনে পিঠে ঝোলানো ব্যাগটি পড়ে আছে। দোকানের মালিক ও আশেপাশের অনেকেই জানিয়েছেন, বেশ কিছুক্ষণ আগে থেকে মালিকবিহীন এই ব্যাগটি পড়ে আছে। এরপরই জেলা পুলিশ ও কোতোয়ালী থানার তরফে, পুলিশ কুকুর দিয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে প্রাথমিক তল্লাশি চালানো হয়। ভেতরে ধাতব কিছু থাকতে পারে বলে মেটাল ডিটেক্টর ইঙ্গিত দিয়েছে। আসছে বোম্ব স্কোয়াড। সন্ধ্যা সাড়ে ছ’টা-সাতটা নাগাদ ব্যাগটি খোলা হতে পারে! আপাতত ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ।

ব্যাগ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago