Corona Update

উদ্বেগ বাড়িয়ে দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর হার, রাজ্যে আক্রান্ত সামান্য কমে ৯৯০ জন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ জুলাই: দেশের করোনা পরিসংখ্যানে এবার চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার। বেশ কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা হাজারের নিচে থাকলেও গত একদিনে অনেকটাই বেড়েছে এই সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৭৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০৬ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৯১১। স্বাভাবিকভাবেই, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের আতঙ্কের মাঝে দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন।

দেশের করোনা পরিস্থিতি :

পাশাপাশি, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১০ হাজার ২০৮। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৪ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘন্টায় ৫১ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago