Politics

নজিরবিহীন সৌজন্যের রাজনীতি পশ্চিম মেদিনীপুরে! জেলা সভাপতির নির্দেশে বামেদের পতাকা ‘পুনরায়’ লাগিয়ে দিল তৃণমূল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ‘সৌজন্যতা’র পরিচয় দিল ঐতিহ্য আর সংস্কৃতির জেলা পশ্চিম মেদিনীপুর। ফের একবার উজ্জ্বল ভূমিকা গ্রহণ করল, ‘মিনি ইন্ডিয়া’ খড়গপুরও। খড়্গপুরের কারখানায় বাম শ্রমিক ইউনিয়নের ‘খুলে দেওয়া’ পতাকা ‘পুনরায়’ লাগিয়ে দিয়ে অনন্য সৌজন্যের নিদর্শন তুলে ধরল মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে খড়্গপুরের ভগবতী বিস্কুট ফ্যাক্টরি-তে বাম শ্রমিক সংগঠন এআইটিইউসি (AITUC)’র পতাকা লাগানো ছিল। ওই শ্রমিক সংগঠনেরই দখলে ছিল এই ফ্যাক্টরির ইউনিয়ন। ২০১১-তে তৃণমূল সরকার আসার পরেও ক্ষমতা ধরে রেখেছিল বামেদের শ্রমিক সংগঠন। এরপরে, ওই কারখানার দখল নেয় আইএনটিটিইউসি (INTTUC) শ্রমিক সংগঠন। কিন্তু, গত ১৯ ডিসেম্বর আইএনটিটিইউসি (INTTUC)’র এক যুবনেতা শৈলেন্দ্র সিং তার দলবল নিয়ে গিয়ে কার্যত ওই কারখানা থেকে এআইটিইউসি’র পতাকা সহ অন্যান্য রাজনৈতিক দলের পতাকা নামিয়ে দেন। নিন্দার ঝড় ওঠে জেলার রাজনৈতিক মহলে! এবার, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং জেলা আইএনটিটিইউসি’র সভাপতি শৈবাল গিরি’র নির্দেশে সেই কারখানাতে আইএনটিটিইউসি’র পতাকা নামিয়ে, সেখানে এআইটিইউসি’র পতাকা লাগিয়ে নজিরবিহীন সৌজন্য দেখাল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য যে, এর আগেও, সৌজন্যতার রাজনীতি দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা। বন্ধ থাকা লেনিন পার্ক উদ্বোধন করেছিলেন পৌরপ্রশাসক প্রদীপ সরকার।

লাগানো হয়েছিল INTTUC ‘র পতাকা :

এদিনের ঘটনা নিয়ে, খড়্গপুর শহরের পৌর প্রশাসক ও তৃণমূলের অন্যতম নেতা প্রদীপ সরকার বলেন, “এটা ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ। এখানে সমস্ত দলের রাজনৈতিক নেতারা তাদের পতাকা লাগাতে পারে। কেউ জোর করে এইভাবে পতাকা খুলতে পারে না। যারা দলের নাম নিয়ে এই কাজ করেছেন তাঁরা অন্যায় করেছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের তরফ থেকে সমস্ত বিষয়ে জেলা এবং রাজ্য স্তরে নেতাদের জানানো হয়েছে।” এনিয়ে, তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “এই খবর কানে আসা মাত্র, প্রদীপ সরকার সহ আমাদের খড়্গপুরের নেতৃত্বকে বলি, অবিলম্বে বামেদের পতাকা যেখানে ছিল তা লাগিয়ে দেওয়া হোক। এই বাংলা, বিশ্ব বাংলা! সারা বিশ্ব তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন বাংলার দিকে। আর, আমরাও তাঁর সৈনিক হিসেবে, এই জেলায় কখনোই এই ধরণের রাজনীতি বরদাস্ত করিনি আর করবও না। রাজনীতি করার, আন্দোলন করার অধিকার সমস্ত রাজনৈতিক দলের আছে। জোর করে দখলদারি বরদাস্ত করা হবে না”। একই কথা জানিয়েছেন, জেলা আইএনটিটিইউসি’র সভাপতি শৈবাল গিরি’ও। অন্যদিকে সিপিআই নেতা তথা জেলার কনভেনার বিপ্লব‌ ভট্ট বলেন, “ক’দিন আগে এক তৃণমূল নেতা ঝান্ডা নামানোর মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। তা আমরা খড়্গপুরের তৃণমূল নেতাদের জানিয়েছিলাম। তাঁরা বুধবার আমাদের সংগঠনের পতাকা লাগিয়ে দিয়েছে। খড়্গপুরেকে বলে ‘মিনি ইন্ডিয়া’। যেখানে চিরকাল সৌজন্যতার রাজনীতি দেখিয়েছেন সমস্ত দলের নেতারা। তৃণমূল নেতাদেরকে অভিযোগ জানানোর পর, আজ তাঁরা তাঁদের পতাকা নামিয়ে, আমাদের পতাকা লাগিয়ে দিয়েছেন। এই সৌজন্যের রাজনীতি দেখানোর জন্য তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।”

পুনরায় লাগিয়ে দেওয়া হল AITUC’র পতাকা :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago