Recent

Midnpaore: সেতু নয় যেন ‘মারণফাঁদ’! টানা ২ দিন খোঁজ চালিয়েও কলাইচন্ডী খালে মিললো না ‘নিখোঁজ’ ব্যক্তির দেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: জেলা শহর মেদিনীপুরের অদূরে জরাজীর্ণ কলাইচন্ডী সেতু থেকে পড়ে ‘নিখোঁজ’ব্যক্তির দেহ মিললো না আজ (বুধবার)ও। গতকাল (২১ ডিসেম্বর) সকাল থেকে টানা দু’দিন ধরে ওই খালের জলে উদ্ধারকার্য চালানো হলেও, এখনও ওই ব্যক্তির দেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অদূরে ভগবতী চক (খয়রুল্লাচকের কাছে) এলাকার। ওই এলাকায় কলাইচন্ডী খালের উপর যে সেতু আছে, সেই জরাজীর্ণ সেতু থেকে পড়েই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায়। শালবনী ব্লকের গোদামৌলি গ্রামের ওই নিখোঁজ ব্যক্তির নাম বাদল মাহাত (৪৫)। মঙ্গলবার পুলিশে খবর দেওয়ার পর, ওই দিন সকাল থেকে উদ্ধারকার্য শুরু করলেও, বুধবার বিকেল ৫ টা অবধি তাঁর মৃতদেহ উদ্ধার হয়নি! তবে, কলাইচন্ডী খাল থেকে মঙ্গলবার তাঁর সাইকেল ও জুতো উদ্ধার হয়েছে।

এই খালেই পড়েছেন ওই ব্যক্তি :

প্রসঙ্গত, এলাকাবাসী এই জরাজীর্ণ সেতু সংস্কারের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে হয়নি! এবার, সেই সেতু থেকে পড়েই নিখোঁজ হয়ে গেলেন বছর ৪৫ এর এক ব্যক্তি। ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা জানিয়েছেন, “সেতুর উপর যেন মারণ-ফাঁদ! বড় বড় গর্ত সেতুর উপর। প্রতিমুহূর্তে বিপদ অপেক্ষা করছে! দিনের বেলাতেই সামান্য অসাবধানতায় বিপদ ঘটে যেতে পারে। আর, রাতের বেলা তো কোন কথাই নেই!” এদিন, উদ্ধারকার্য চলাকালীন সেখানে জেলা পুলিশের আধিকারিকদের সাথে সাথেই পৌঁছেছিলেন জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। তিনি পৌঁছতেই সাধারণ মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাধারণ মানুষের অভিযোগ, “সেতুটি দীর্ঘদিন ধরে দুর্বল ও ভাঙাচোরা। বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আজ তিনি সার্কাস দেখতে এসেছেন”! এমনটাই দাবি করছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, সেতুর ধারে কোনো গার্ডওয়াল নেই। সেতুর মাঝে বড় বড় গর্ত। এই কারণেই এই দুর্ঘটনা! স্থানীয় মানুষের অভিযোগ, এই সেতুর উপর দিয়েই প্রতিদিন শালবনী ব্লক ও মেদিনীপুর সদর ব্লকের কয়েকশো সাধারণ মানুষ সহ ছাত্র-ছাত্রীরা পারাপার করে। যেকোনো মুহূর্তে আরো বড় বিপদ ঘটতে পারে! তবে, তিনি এই সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ ফাঁড়ির তরফে এদিন খালের জলে নামানো হয়েছিল পেশাদার ডুবুরি। তা সত্ত্বেও ওই ব্যক্তির মৃতদেহের সন্ধান না মেলায় বিস্মিত সংশ্লিষ্ট সকলেই!

জরাজীর্ণ সেতু , বড় বড় গর্ত:

চলছে তল্লাশি :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago