Politics

Tapas Roy: “তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়!” শাসক-শিবিরকে বড় ধাক্কা দিয়ে দল ছাড়লেন তাপস রায়; মমতার দীর্ঘদিনের সঙ্গী ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ মার্চ: “১২ জানুয়ারি আমার বাড়িতে একটা ঘটনা ঘটে। ইডি অভিযান চালায়। ৫২ দিন হয়ে গেল। দল আমার পাশে নেই। আমাকে বা আমার পরিবারকে ফোন করেনি। এর পেছনে আমার দলের কেউ কেউ আছে। অবাক হয়ে গেলাম আজ কুণাল ঘোষ যখন আমাকে বোঝাতে এসেছিল; আমার সামনেই শোকজ হল! যাদের শোকজ বা সাসপেন্ড হওয়ার কথা তারা বহাল তবিয়তে রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় আমার বাড়িতে ইডি অভিযানের কথা বলতে পারতেন। বলেননি! কিন্তু, উনি শাহজাহানের কথা বললেন। আমি আহত হলাম।” তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে, সাংবাদিকদের কাছে একরাশ ক্ষোভ প্রকাশ করে এক নিঃশ্বাসে এই কথা গুলোই বললেন বরানগরের ‘সদ্য প্রাক্তন’ তৃণমূল বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তাপস রায়। কিছুক্ষণ আগেই বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।

তৃণমূলকে বিদায় জানালেন তাপস রায়:

বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় জানিয়েছেন, “যেখানেই হাত পড়ছে শুধু দুর্নীতি আর দুর্নীতি! তার সঙ্গে সন্দেশখালির ঘটনা আমাকে নাড়া দিয়েছে। গভীরভাবে তাড়িত হয়েছি আমি। অথচ দল শাহজাহানের পাশে আছে। আমার পাশে নেই! তাই আমার মনে হয়েছে তৃণমূল দল আমার জন্য নয়।” সূত্রের খবর অনুযায়ী, উত্তর কলকাতার সুদীপ-বিরোধী এই নেতা আগামী ৭ মার্চ বিজেপিতে যোগদান করে; উত্তর কলকাতা আসন থেকে বিজেপি প্রার্থী হতে পারেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-ই যে তাঁর প্রধান শত্রু তা জানাতে দ্বিধা করেননি তাপস। সুদীপের প্ররোচনাতেই তাঁর বাড়িতে ইডি অভিযান হয়েছিল বলেও মনে করেন তাপস। এদিন তাপস রায় বলেন, “৫২ দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পায়নি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম ক্রিয়েটেড ইডি রেডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তা হয়নি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

5 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago