Kolkata High Court

Justice Ganguly: “যারা দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে, সবার চাকরি যাবে!” স্পষ্ট জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ সেপ্টেম্বর: প্রশ্ন ছিল, “রাজ্য সরকার (মুখ্যমন্ত্রী) বলছে, কারুর চাকরি যেতে দেবেন না! আপনি কি বলবেন?” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অকপটে জানালেন, “অত্যন্ত ভুল কথা! সবার চাকরি যাবে। যারা দুর্নীতি করে ঢুকেছে, ধরতে পারলেই তাদের সবার চাকরি যাবে। আর, আমি বিশ্বাস করি, ধরা যাবে। যারা দুর্নীতি করে ঢুকেছে, তারা যেন নিশ্চিন্তে না থাকে!” সোমবার রাত্রি ৮-টায় সর্বভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে, মুখোমুখি সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তাঁর একটাই লক্ষ্য- “দুর্নীতির বিরুদ্ধে লড়াই!” আর, তিনি অকুতোভয়! তাই, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। তাঁর উপলব্ধি, “দুর্নীতি ভারতবর্ষকে অনেক পিছিয়ে দিয়েছে।”

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়:

প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতার পর ভারতের কোন বিচারপতি তাঁর কার্যকালের মেয়াদের মধ্যে এভাবে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বলে, নজির নেই! এমনটাই দাবি করে, এই সাক্ষাৎকারের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি’র বেঞ্চে মামলাও হয়। তবে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ সেই মামলা একাধিক কারণে খারিজ করে দিয়ে, বিচারপতির ‘দায়িত্ব ও কর্তব্য’- এর উপর-ই আস্থা রেখেছেন। অন্যদিকে, ব্যাঙ্গালোর প্রোটোকল মেনেই তিনি যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন,‌ তা সাক্ষাৎকারে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন, তিনি মূলত দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কথাই ব্যক্ত করেছেন। তাঁকে বিচার ব্যবস্থা থেকে বহিষ্কার করে দিলেও, তাঁর লড়াই যে থামবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন এই ব্যতিক্রমী এবং অকুতোভয় মানুষ-টি! তবে, যতদিন তিনি বিচারপতি হিসেবে থাকবেন, ততদিন যে অঙ্কিতা অধিকারীর মতো ‘ঘুরপথে’ চাকরি পাওয়াদের তিনি রেয়াত করবেন না, সে বিষয়টি এদিন তিনি সাক্ষাৎকারে নিশ্চিত করে দিয়েছেন। একইসঙ্গে, বিচারব্যবস্থা বা বিচারপতিদের বিরুদ্ধে ‘আলটপকা’ মন্তব্য বা মিথ্যা কথা-ও তিনি যে সহ্য করবেন না, তাও বুঝিয়ে দিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago