Protest

Teacher Recruitment: সাঁওতালি ভাষার ছাত্র আছে, শিক্ষক নেই! স্কুলে তালা লাগিয়ে আন্দোলন পশ্চিম মেদিনীপুরে, পথ অবরোধ কর্মসূচি শুরু হল আজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: সাঁওতালি ভাষার ছাত্র-ছাত্রীরা আছে। তাদের মধ্যে কয়েকজন এবার মাধ্যমিকও দেবে। তবে, নেই স্থায়ী শিক্ষক। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ব্লকের মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠ (উঃমাঃ)- এর। মঙ্গলবার তাই স্কুল খোলার আগেই স্কুলে তালা লাগিয়ে আন্দোলন সংগঠিত হল সর্বভারতীয় আদিবাসী সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’- এর পক্ষ থেকে। সেই আন্দোলনে পরে যোগ দেয় বিদ্যালয়ের সাঁওতালি মাধ্যমের ৩০ জন‌ পড়ুয়া (৪ জন এবার মাধ্যমিক দেবে)। ২০১৭ সালে এই স্কুলে সাঁওতালি মাধ্যম ছাড়পত্র পেয়েছে। অভিযোগ, তার পর থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি। নেই পরিকাঠামো। দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা মুর্মু অভিযোগ করেন, “আমরা মাধ্যমিক দেব। অথচ শিক্ষক নেই। আমরা পরীক্ষা দেব কি করে?”

স্কুলে তালা লাগিয়ে আন্দোলন:

সংগঠনের পক্ষে উপস্থিত নেতৃত্ব সূর্যকান্ত মুর্মু ছাড়াও রবি মুর্মু, ভরত হেমব্রম, রবীন সরেন, মেঘনাথ টুডু, সুশান্ত মুর্মু প্রমুখ বলেন, “মাতৃভাষা সাঁওতালির অলচিকি লিপিতে আদিবাসী ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনের জন্য সাঁওতালি মিডিয়ামে স্থায়ী শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার দাবিতে এবং শিক্ষক নিয়োগে টালবাহানার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।” এদিকে, আজ, বুধবারও প্রায় একই দাবিতে ডাক দেওয়া হয়েছে পথ অবরোধের। সাঁওতালি মাধ্যম স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পৃথক সাঁওতালি বোর্ড গঠন, করা সহ একাধিক দাবিতে আজ (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলের জেলাগুলোতে বিভিন্ন স্থানে পথ অবরোধের ডাক দিয়েছে ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’। সাঁওতালি মাধ্যম স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ, আরও বেশি সংখ্যায় সাঁওতালি মাধ্যম স্কুল তৈরি, বন্ধ হয়ে যাওয়া সাঁওতালি হস্টেল গুলি চালু করা, পশ্চিমবঙ্গে ‘বন আইন ২০০৬’ লাগু করা, অবৈধভাবে তফসিলি উপজাতির শংসাপত্র প্রদান না করা ইত্যাদি দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় পথ অবরোধ কর্মসূচি শুরুও হয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দাঁতনের স্কুলে আন্দোলন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago