Weather Update

Midnapore Weather: হু হু করে নামছে তাপমাত্রা! ঠকঠক করে কাঁপছে মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রাম, জারি শৈত্যপ্রবাহের সতর্কতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ জানুয়ারি: উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গায় শৈত্যপ্রবাহের অ্যালার্ট জারি করল আইএমডি বা আবহাওয়া দপ্তরে (IMD/ India Metrological Department)। মৌসম ভবনের জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ দিন অবধি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি চন্ডীগড়ের বিভিন্ন এলাকায়। তার সঙ্গেই পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু জেলাতেও আগামী কয়েক দিনের জন্য দেওয়া হয়েছে শৈত্যপ্রবাহের সর্তকতা। আগামীকাল অর্থাৎ ৫ জানুয়ারি থেকেই বিহার-ঝাড়খণ্ড লাগোয়া এ রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে। ফলে জঙ্গলমহলের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর এলাকাতেও রেকর্ড পারদ পতনের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জারি করা হয়েছে কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা।

ঘন কুয়াশা‌ঘেরা মেদিনীপুর:

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃহস্পতিবার থেকে হু হু করে তাপমাত্রা কমতে শুরু করবে। রবিবারের পর্যন্ত প্রতিদিন গড়ে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে আর জঙ্গলমহলের সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে নামতে চলেছে! মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি, মঙ্গলবার তা হয়েছে সাড়ে ১৩ ডিগ্রি। আজ বুধবার যে তা ১২ ডিগ্রির নিচে পৌঁছে যাবে বলাই বাহুল্য! আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা যে ৭-৮ ডিগ্রিতে নামতে চলেছে, তা বলছেন আবহাওয়াবিদদের সকলেই। এদিকে, মঙ্গলবারের পর বুধবারও বেলা অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থেকেছে প্রায় গোটা বাংলা।‌‌ সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া! আগামী ২-৩ দিনও কুয়াশার দাপট থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। দুর্ঘটনা রুখতে জাতীয় ও রাজ্য সড়কগুলিতে চালকদের সতর্ক‌ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শৈত্যপ্রবাহের সতর্কতা জারি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago