Railway

Adra Division: আধুনিকীকরণের কাজ চলবে, আগামীকাল রূপসী বাংলা থামবে আদ্রাতেই! বুধবার থেকে আরো ৩ জোড়া মেমু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: আধুনিকীকরণের কাজ চলবে আদ্রা ডিভিশনে। তাই, আগামীকাল, রবিবার (১৪ আগস্ট) সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৩) পুরুলিয়ার পরিবর্তে আদ্রাতেই থেমে যাবে। অন্যদিকে, পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৪) পুরুলিয়ার পরিবর্তে আদ্রা থেকে ছাড়বে। দক্ষিণ পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে শনিবার। আদ্রা ডিভিশনের আসানসোল বরাভূম (০৮৬৫২) মেমু প্যাসেঞ্জার-ও থামবে আদ্রাতে। ঠিক একইভাবে, টাটানগর আসানসোল (০৮১৭৪) মেমু প্যাসেঞ্জার আদ্রাতেই থামবে এবং উল্টোপথেও (০৮১৭৩) তা আদ্রা থেকে ছেড়ে টাটানগরের উদ্দেশ্যে রওনা দেবে।

আদ্রা স্টেশন :

তবে, আগামীকাল (১৪ আগস্ট), সম্পূর্ণ ভাবে বাতিল করা হয়েছে- আসানসোল পুরুলিয়া আসানসোল (০৩৫৯৪/০৩৫৯৩); আদ্রা বরাভূম-আদ্রা (০৮৬৪৭/০৮৬৪৮) এবং আসানসোল আদ্রা আসানসোল (০৮৬৪৪/০৮৬৪৩) মেমু প্যাসেঞ্জার। অন্যদিকে, খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ও ১৬ আগস্ট নাগপুর ডিভিশনে ইন্টারলকিং-এর কাজ চলার কারণে, শালিমার লোকমাণ্য শালিমার (১৮০৩০/১৮০২৯) এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। এদিকে, আগামী বুধবার (১৭ আগস্ট) থেকে আদ্রা ডিভিশনে আরও ৩ জোড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল চালু হচ্ছে। এই ট্রেনগুলি হল, যথাক্রমে – আদ্রা বিষ্ণুপুর আদ্রা (০৮৬৭৪/০৮৬৭৫) মেমু প্যাসেঞ্জার, বিষ্ণুপুর ধানবাদ বাঁকুড়া (০৮৬৭৭/০৮৬৭৮) মেমু প্যাসেঞ্জার এবং বাঁকুড়া ময়নাপুর বাঁকুড়া (০৮৬৪৬/০৮৬৪৫) মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago