Railway

Railway: বৃহস্পতিবার থেকেই ছুটবে খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস! আগামীকাল থেকে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ জুলাই: এবার আর প্যাসেঞ্জার (Passenger) নয়, এক্সপ্রেস (Express) হিসেবে ছুটবে খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর (১৮০৩৫/১৮০৩৬) ট্রেনটি। আগামী ১৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে চলবে খড়্গপুর – হাতিয়া এক্সপ্রেস (Kharagpur Hatia Express – 18035) এবং শুক্রবার (১৫ জুলাই) থেকে চলবে হাতিয়া – খড়্গপুর এক্সপ্রেস (Hatia Kharagpur Express – 18036)। তবে, সময় মোটামুটি আগের মতোই থাকছে। বৃহস্পতিবার খড়্গপুর থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ৪৫ এ। ট্রেনটি ওইদিন হাতিয়া-তে পৌঁছবে সন্ধ্যা ৬ টা ২৫ (18.25) এ। অপরদিকে, পরদিন সকালে হাতিয়া থেকে এই ট্রেন ছাড়বে ৯ টা ২০-তে। খড়্গপুরে পৌঁছবে সন্ধ্যা ৬ টা (18.00)-তে। এমনটাই জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে। স্বভাবতই খুশি, খড়্গপুর-মেদিনীপুর-শালবনী-গড়বেতা সহ জঙ্গলমহলের নিত্যযাত্রীরা। এছাড়াও, আরও বেশ কয়েকটি ট্রেন পুনরায় চলবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এগুলো হল- শালিমার-লোকমান্য তিলক (মুম্বাই)/ ১৮০৩০ এক্সপ্রেস, সাঁতরাগাছি – ম্যাঙ্গালোর (২২৮৫১) এক্সপ্রেস এবং সাঁতরাগাছি – তাম্ব্রাম অন্ত্যোদ্যান (২২৮৪১) এক্সপ্রেস।

ফের চালু হচ্ছে খড়্গপুর হাতিয়া এক্সপ্রেস:

এদিকে, দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) চক্রধরপুর ডিভিশনে (Chakradharpur Division) কাজ চলার কারণে, আগামীকাল, ১১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এই ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। হাতিয়া – ঝাড়সুখদা – হাতিয়া মেমু এক্সপ্রেস (১৮১৭৫/১৮১৭৬) রাওলকেল্লা-জগদলপুর-রাওলকেল্লা এক্সপ্রেস (১৮১০৭/১৮১০৮), রাওলকেল্লা-ঝাড়সুখদা-রাওলকেল্লা (০৮১৬৭/০৮১৬৮) এবং টাটানগর-ইটায়ারি-টাটানগর (১৮১০৯/১৮১১০) এক্সপ্রেস বাতিল করা হয়েছে আগামী ১১ থেকে ১৯ জুলাই অবধি। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে আধুনিকীকরণের কাজ চলবে বলেই, এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago