Railway

Midnapore: লেডি কনস্টেবলের তৎপরতায় মেদিনীপুর স্টেশনে প্রাণ রক্ষা মহিলা যাত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: মেদিনীপুর স্টেশনে কর্মরত রেল সুরক্ষা বাহিনী (RPF)-র লেডি কনস্টেবলের তৎপরতায় প্রাণ রক্ষা হল বৃদ্ধার! শুক্রবার বিকেলে খড়্গপুর ডিভিশনের অধীন মেদিনীপুর স্টেশন (Midnapore Station) কর্তৃপক্ষের তরফে হাড় হিম করা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে বাহবা দেওয়া হয়েছে লেডি কনস্টেবল এস.বিশ্বাসকে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন বিকেল ৪টা ১০ মিনিটে মেদিনীপুর-হাওড়া (Midnapore-Howrah Local Train) লোকাল মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় এক বয়স্ক মহিলা যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু, নিজের শরীরের ভারসাম্য রাখতে না পেরে প্রায় প্ল্যাটফর্ম আর চলন্ত ট্রেনের মাঝামাঝি ফাঁকা জায়গায় পড়ে যাচ্ছিলেন! ঠিক সেই সময়ই বিদ্যুৎগতিতে ছুটে এসে তাঁর প্রাণ রক্ষা করেন RPF-র লেডি কনস্টেবল এস. বিশ্বাস।

চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা:

ছুটে এলেন লেডি কনস্টেবল:

শুক্রবার বিকেলে মেদিনীপুর স্টেশন কর্তৃপক্ষের তরফে এই ভিডিও প্রকাশ্যে আনার পরই সর্বস্তর থেকে বাহবা দেওয়া হচ্ছে ওই লেডি কনস্টেবলকে। সামান্য সময়ের হেরফের হলেই যে শুক্রবার বিকেলে ওই বৃদ্ধাযাত্রী রেললাইনে পড়ে যেতে পারতেন, তাও মানছেন সকলে। রেলওয়ের তরফে ওই লেডি কনস্টেবলকে পুরস্কৃত করার চিন্তাভাবনাও করা হচ্ছে বলে সূত্রের খবর।

হল প্রাণ রক্ষা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago