Railway

Midnapore Howrah Local: মেদিনীপুর-হাওড়া লোকাল লাইনচ্যুত খড়্গপুর স্টেশনে ঢোকার ঠিক আগেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ জুন: ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই, একের পর এক রেল দুর্ঘটনার খবর আসছে খড়্গপুর ডিভিশনে! এর মধ্যেই আজ, শনিবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ (9:35PM) লাইনচ্যুত হয়ে যায় মেদনীপুর-হাওড়া লোকাল ট্রেন। খড়্গপুর স্টেশনে ঢোকার ঠিক আগেই লাইনচ্যুত হয়ে যায় এই ট্রেন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন লাইনচ্যুত:

রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) রাত্রি ঠিক সাড়ে ন’টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে গিরি ময়দান স্টেশন ও খড়গপুর স্টেশনের ঠিক মাঝখানে পটারপুর এলাকায়। ট্রেনটি রাত্রি ৮টা ৫৫ নাগাদ (8:55PM) মেদিনীপুর স্টেশন থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে (লাস্ট লোকাল) যাচ্ছিল। হঠাৎই ট্রেনটির ৭ নম্বর বগি বেলাইন বা ইনচ্যুত হয়ে যায়। ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে লাইনের পাশে থাকা একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে ট্রেনটি। তবে, লোকাল ট্রেনের গতিবেগ কম ছিল বলে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। হতাহতের কোন খবর নেই। যদিও, ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নেমে তাঁরা ছোটাছুটি করতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা এবং রেল পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। কি কারণে, ট্রেনটি বেলাইন বা লাইনচ্যুত হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে দ্রুত ট্রেনের ওই বগিটিকে লাইনে নিয়ে এসে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। তবে, গত ২ জুন, খড়্গপুর ডিভিশনের বালেশ্বরের বাহানাগাতে ভয়াবহ দুর্ঘটনার পর এই দুর্ঘটনাতে যাত্রীদের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago