Rape

পাশবিক! চার বছর আগে স্ত্রী-কে খুন, এবার মেয়েকে ধর্ষণ করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তির বিরুদ্ধে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: বনের পশু-কেও হার মানাবে নির্মম মানসিকতা! বছর চারেক আগে, স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই মামলা আদালতে এখনও বিচারাধীন। জামিনে থাকা বছর ৪৫ এর ওই ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনল তার নাবালিকা ‘কন্যা’। পলাতক ওই পাষণ্ড বাবা! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার (মেয়েটির সামাজিক নিরাপত্তার স্বার্থে পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হচ্ছে না)। বছর ১৫’র নাবালিকার অভিযোগের ভিত্তিতে, পুলিশ নিগৃহীতা নাবালিকাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য সোমবার মেদিনীপুর আদালতে পাঠায়। অভিযুক্ত বাবার খোঁজে তল্লাশি চালাচ্ছে দাঁতন থানার পুলিশ।

দাঁতন‌ থানা (ফাইল ফটো) :

দাঁতন থানা এলাকার বাসিন্দা, ওই নাবালিকা (১৫) সোমবার দাঁতন থানায় নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে অভিযোগ দায়ের করে। জানা গেছে, নিঃসন্তান দম্পতি ওই কন্যাকে দত্তক নিয়েছিল। অভিযোগ, ওই ব্যক্তি তার স্ত্রী-কে ২০১৭ সালে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় জামিন পেলেও, এখনও তা বিচারাধীন। এবার, অভিযোগ উঠল দত্তক নেওয়া কন্যাকে ধর্ষণ করার! নাবালিকার অভিযোগ অনুযায়ী, গত ১৩ নভেম্বর দাঁতনে এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান থেকে ফেরার পথে, জাতীয় সড়কের আন্ডারপাসের নিচে রাতে তার নিজেরই বাবা তাকে ধর্ষণ করে! আর এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বাড়িতে ফেরার পর ৪-৫ দিন ঘরে বন্দী করে রাখে। শেষমেশ মেয়েটি পালিয়ে যায় এক আত্মীয়ের বাড়িতে। ওই আত্মীয়কে ঘটনাটি সাহস করে বলে সে। এরপর, তাঁর সহযোগিতায় দাঁতন থানায় সোমবার অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে মেদিনীপুর আদালতে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নিগৃহীতা নাবালিকা :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago