Corona Update

Omicron: চোখ রাঙাচ্ছে ওমিক্রন, দেশে ২৩! রাজ্যে কমলো নমুনা পরীক্ষার সংখ্যা, পশ্চিম মেদিনীপুরে মাত্র ২ জন সংক্রমিত

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৬ ডিসেম্বর: দেশজুড়ে ক্রমশ থাবা বসাচ্ছে ওমিক্রন। করোনার এই নয়া স্ট্রেনের কারণে প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে ইতিমধ্যেই ২৩ জনের শরীরে মিলেছে ওমিক্রন। পাশাপাশি, গতকালকের পর ফের মুম্বাইতে নতুন করে দু’জনের শরীরে মিলেছে ওমিক্রন স্ট্রেন। এদিকে, তেলেঙ্গানায় ৪৩ জন করোনা আক্রান্ত হওয়ায়, তাঁদের নমুনাও জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। ফলে এই সংখ্যাটা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। স্বভাবতই, করোনার ডেল্টা স্ট্রেনের চেয়েও ভয়ঙ্কর এই ওমিক্রন স্ট্রেনকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে দেশজুড়ে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৩০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৮ হাজার ৪১৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ৫৫২ দিনের মধ্যে সর্বনিম্ন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন। এদিকে, রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় নিম্নমুখী আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৫ জন। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৫ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৫৩ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫০৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় মোট ২২ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ২ জন। একজন কেশপুর এবং অপরজন মেদিনীপুর শহরের বাসিন্দা।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago