Rape

পশ্চিম মেদিনীপুরে এক তরুণীকে শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার দুই মদ্যপ যুবক, তোলা হল আদালতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবক’কে। ওই তরুণী সামান্য মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ১৭ বছরের ওই তরুণীর মা অভিযোগ করেছেন, ওই দুই যুবক মদ্যপ ছিল! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত কোন্নগর এলাকায়। রবিবার রাতে দুই মদ্যপ যুবক ওই তরুণী’কে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু, তরুণী’র চিৎকারে বাড়ির লোকেরা পৌঁছে যাওয়ায় ধর্ষণ করতে পারেনা, শারীরিকভাবে নিগ্রহ বা শ্লীলতাহানি করে ওই দুই যুবক চম্পট দেয়! তরুণীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে।

ওই তরুণী’র মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে তোলা হয় দুই যুবক-কে :

পরিবারের অভিযোগ অনুযায়ী, ১৭ বছরের ওই তরুণী তার বাড়ির সামনের ভ্যাট বা আবর্জনা স্তূপে নোংরা ফেলতে গিয়েছিলেন রবিবার রাতের দিকে। ওই তরুণী সামান্য মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তাঁর বাড়ির লোকজন। সেই সুযোগ নেওয়ারই চেষ্টা করে পাশাপাশি এলাকার দুই মদ্যপ যুবক। তরুণী যখন নোংরা ফেলে ফিরে আসে, তখনই তার মুখে চাপা দিয়ে, নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করে ওই দুই যুবক। এরপর, তরুণী’র চিৎকারে বাড়ি থেকে ছুটে আসেন তার দিদিমা এবং মামা। ওই দুই যুবক তরুণীর দিদিমা এবং মামাকেও মারধর করে বলে অভিযোগ। এরপর, আশেপাশের লোকজন এসে দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে এবং ঘাটাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তরুণী’র মা জানিয়েছেন, “ওদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর যেন কোনো মেয়ের সাথে এরকম করার সাহস না পায়!” তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সোমবার ওই দুই অভিযুক্ত যুবককে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago