Bhuribhoj

‘ভুরিভোজ’ (Bhuribhoj) ১৫ তম পর্বের নিবেদন : অর্ণব বিশ্বাসের “গাট্টে কি সব্জি”

‘ভুরিভোজ’ (Bhuribhoj) ১৫ তম (15th Episode) পর্বের নিবেদন- অর্ণব বিশ্বাসের “গাট্টে কি সব্জি”: আমরা মোটামুটি যারা ভোজনরসিক তাঁরা শুধু মাত্র বাঙালি খাবারেই নিজেদের আটকে রাখিনি। নিজের রাজ্য ছাড়াও প্রতিবেশী রাজ্যের বিখ্যাত খাবারের রেসিপি গুলোকেও নিজেদের করে নিয়েছি। রাজ্যের বাইরে ঘুরতে গেলেই যদি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে কোনো খাবার একবার পছন্দ হয়ে যায় তাহলেই ব্যাস, নিজেদের রান্নাঘরে ঢুকতে সেই রেসিপিকে আটকায় কে! সেরকমই আজ আমি নিয়ে এলাম আমাদের প্রতিবেশী রাজ্য রাজস্থানের বিখ্যাত রেসিপি গাট্টে কি সব্জি। লকডাউনে এক ঘেঁয়ে বাড়ির খাওয়ার খেয়ে যাদের মন চাইছে খুবই সহজলভ্য জিনিসপত্র দিয়ে সুস্বাদু খাবার খেতে তাঁরা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই গাট্টে কি সব্জি।

গাট্টে কি সবজি :

*উপকরণ*
গাট্টে বানানোর জন্য লাগবে :
বেসন, জল ঝরানো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি, হলুদ এবং সাদা তেল।
গ্রেভি বানানোর জন্য লাগবে :
আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, টমেটো বাটা, সরষের তেল, নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মসলা।

Freaky Food Hunters এর সদস্য অর্ণব বিশ্বাস :

*প্রণালী*: প্রথমে গাট্টে বানানোর জন্য একটি পাত্রে বেসন, জল ঝরানো টক দই, জিরে গুড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি, হলুদ এবং সাদা তেল দিয়ে ভালো মতো মাখতে হবে। একেবারে সামান্য জল দিয়ে মাখতে যাতে মাখাটা শুকনো অথচ মশৃন হবে। একটু বেশি সময় হাতে নিয়েই মাখতে হবে। মাখা হলে ডোটাকে কিছুটা লম্বা লম্বা করে নিতে হবে। এবার একটি পাত্রে জল গরম বসাতে হবে, জলে সাদা তেল অল্প দিয়ে ভালো মতো ফুটতে দিতে হবে। ফুটে উঠলে বেসনের ওই ডো গুলো জলে দিয়ে ১০ মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে। এবার জল থেকে তুলে ডো গুলোকে ছুরির সাহায্য ছোট ছোট গাট্টের আকারে কেটে সর্ষের তেলে ভেজে নিতে হবে। এবার গ্রেভির জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিনি ফোড়ন দিন, টমাটো কুচি দিয়ে ভাজুন, এবার সমস্ত বাটা মশলা, নুন, হলুদ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষুন তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা গাট্টে গুলো দিয়ে কষিয়ে নিন, কষানো হলে ওই গাট্টে সিদ্ধ করা জল দিয়ে ঢেকে ফুটতে দিন, ঝোল কমে আসলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। রোজকার আলুর তরকারি থেকে যদি বোর হয়ে যান তাহলে ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন রাজস্থানি শ্পেশাল গাট্টে কি সব্জি। রান্নাটি যদি সঠিক পদ্ধতিতে করা যায় যেকোনো ননভেজ আইটেমকে টেক্কা দিতে পারে এই রেসিপি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago