Rape

Rape: ‘রং নম্বর’ই ডেকে আনল বিপদ, প্রেমিকের হাতে ‘ধর্ষিতা’ পশ্চিম মেদিনীপুরের গৃহবধূ! উদ্ধার করল পুলিশ, গ্রেফতার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: মোবাইল-ই কাল করল! ‘রং নম্বর’ (Wrong Number) এর মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের খেসারত দিতে হল পশ্চিম মেদিনীপুর এক গৃহবধূকে! প্রেমিকের ডাক উপেক্ষা করতে না পেরে, তার হাত ধরে পালিয়ে গিয়েছিলেন ভিন জেলায়। প্রেমিকের ‘চরম লালসা’র শিকার হয়ে ধর্ষিতা হতে হল! শারীরিকভাবে অত্যাচারিত হয়ে হাসপাতালেও ভর্তি হতে হল। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর থেকে পুলিশ গিয়ে ওই বিবাহিত যুবককে গ্রেফতার করে এবং গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে বেলদা থানার বাসিন্দা বছর ২৫ এর যুবতীর সাথে দাঁতন থানার মনোহরপুর এলাকার এক যুবকের বিয়ে হয়। কিন্তু, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি! এর মধ্যেই গত ছ-সাত মাস আগে একটি ‘রং নম্বরে’ ফোন কলের মাধ্যমে দাঁতনের ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার চকদলা মোড় এলাকার এক বিবাহিত যুবকের সাথে। ধীরে ধীরে তৈরি হয় ‘পরকীয়া’ বা সমাজনিষিদ্ধ প্রেমের সম্পর্ক! সেই ‘প্রেম’ই ডেকে আনে বিপদ। প্রেমিকের ডাকে, তার হাত ধরে আসানসোলে চলে যাওয়া, তারপর শারীরিক নির্যাতনের শিকার! ওই গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে দাঁতন থানার পুলিশ বাহিনী গিয়ে আসানসোল থেকে অভিযুক্ত যুবক সুজিত বাউরি (২৮) কে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে। উদ্ধার করা হয়েছে গৃহবধূকে।

গৃহবধূকে উদ্ধার করল পুলিশ :

গ্রেফতার করা হল যুবককে :

পুলিশ সূত্রে জানা গেছে, একটি রং নম্বর বা ভুল নম্বর থেকে আসা ফোন কলের মাধ্যমে গড়ে ওঠা যোগাযোগ থেকে দাঁতনের ওই গৃহবধূ ও জামুড়িয়ার ওই বিবাহিত যুবকের মধ্যে ‘অবৈধ’ প্রেম-ভালোবাসার সম্পর্ক তৈরি হয় গত ৬-৭ মাস ধরে। কর্মসূত্রে যুবক থাকত আসানসোল শহরে। এদিকে, গত শনিবার (৬ নভেম্বর) থেকে ওই গৃহবধূ উধাও হয়ে যান! জানা যায়, পরকীয়ার টানে ওই গৃহবধূ আসানসোলে চলে যান প্রেমিকের হাত ধরে। অভিযুক্ত যুবক সুজিত বাউরি দাঁতনে এসে প্রেমিকাকে নিয়ে যায়। এদিকে ঘটনার তিনদিন পর গৃহবধূর মা রেখা পন্ডা দাঁতন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। এর মধ্যেই খবর আসে গৃহবধূ আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়েই, শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দাঁতন থানার সেকেন্ড অফিসার বিশ্বজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশর একটি দল আসানসোল জেলা হাসপাতালে পৌঁছে যায়। শুক্রবার রাতেই তাঁকে উদ্ধার করা হয়। অপরদিকে, মোবাইল ফোন ট্র্যাক করে আসানসোল শহর থেকে তাঁর ‘গুনধর’ প্রেমিককে ধরা হয়। তারপর, শনিবার (১৩ নভেম্বর) সকালে দু’জনকে দাঁতনে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে গৃহবধূকে প্রলোভন দেখিয়ে বা ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে হাজির করা হয়। তদন্তের জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে চায়। বিচারকের নির্দেশে ধৃত সুজিত বাউরি’র দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে।

ধর্ষণের অভিযোগ করলেন গৃহবধূ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago