Recent

পুজোর পর রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ! ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ আগস্ট: পুজোর পর রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৫ আগস্ট) নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পুজোর ছুটির পর (After the Puja Vacation) আমরা স্কুল কলেজ খোলার বিষয়ে চিন্তা ভাবনা করছি। একদিন ছাড়া (অল্টারনেটিভ ডে) স্কুল-কলেজ খোলা হতে পারে।” তবে, সবটাই যে আগামীদিনে’র পরিস্থিতির উপর নির্ভর করবে তা জানিয়েছেন তিনি।

নবান্নে সাংবাদিক বৈঠক :

উল্লেখ্য যে, নবান্নে আজ কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলা সংক্রান্ত গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডঃ জিষ্ণু দাস, জেভিয়ার প্রসাদ রাও, সিদ্ধার্থ দুবে, ডঃ সুকুমার মুখার্জি, অধ্যাপক অভিজিৎ চৌধুরী প্রমুখ। মুখ্যমন্ত্রী’র সঙ্গে এই কমিটির বৈঠকের পর জানানো হয়, রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে, পরিস্থিতি’র উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পুজোর ছুটি’র পর, একদিন অন্তর স্কুল খোলার কথা ভাবা হচ্ছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago