Passed Away

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! রাতভর বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল স্বামী-স্ত্রী’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: প্রাকৃতিক দুর্যোগের কারণে ফের মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! গত কয়েক দিন টানা বৃষ্টির পর, বুধবার ফের রাতভ বৃষ্টির কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগারডাঙ্গা গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক দম্পতির। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া!

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ জনের :

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারী বৃষ্টির সময় বাড়িতেই ঘুমাচ্ছিলেন দুলাল পাল (৬৫) ও তাঁর স্ত্রী সাধনা পাল (৬০)। ভোর তিনটে নাগাদ ভেঙে পড়ে মাটির দেওয়াল। চাপা পড়ে যান দু’জনই! দেওয়াল ভাঙার শব্দ শুনে ছুটে আসেন পাশাপাশি বাড়ির লোকজন। দেওয়াল সরিয়ে ওই দম্পতিকে উদ্ধার করা হলেও, ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!

গোয়ালতোড় থানা (প্রতীকী ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago