Recent

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন খোদ বিডিও। আর তাঁকে ধরার জন্য পেছনে ছুটছেন এলাকার মহিলারা। মঙ্গলবার বারবেলার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। এলাকার মহিলাদের দাবি, “রাস্তার কারণে গ্রামে ঢুকতে পারেনা অ্যাম্বুল্যান্স। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেনা। গ্রামে ডাক্তার আসতেও ভয় পাচ্ছে। ফলে বাড়িতেই মৃত্যু হচ্ছে রোগীর!” আর এমনই অভিযোগ তুলে এবং অবিলম্বে এলাকার রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে বিডিও সহ প্রশাসনের আধিকারিকদের তালাবন্দী করে বিক্ষোভ দেখালেন নারায়ণগড়ের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইসাগর গ্রামের মহিলারা। পরে কোনভাবে তালা-মুক্ত হয়েই নিজের গাড়ির দিকে দৌড় লাগান বিডিও কৌশিক প্রামাণিক। তাঁর পিছু নেন বিক্ষোভকারী মহিলারাও। তাঁদের অভিযোগ, বিডিও কেন তাঁদের সঙ্গে কথা না বলেই পালিয়ে গেলেন? সবমিলিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় নারায়ণগড়ের নারমা গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়া এলাকায় অনুষ্ঠিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে।

তালাবন্দী বিডিও:

বিজ্ঞাপন (Advertisement):

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মাগুরিয়া এলাকার কৃষি ও কৃষক কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘আমাদের পাড়া…’ শিবিরে পৌঁছন বিডিও কৌশিক প্রামাণিক, গ্রাম পঞ্চায়েত প্রধান শতরূপা মাইতি নায়েক সহ প্রশাসনের আধিকারিকরা। এরপরই স্থানীয় কানাইসাগর গ্রাম থেকে দলে দলে পৌঁছন মহিলারা। হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘রাস্তা হয়নি কেন? জবাব চাই জবাব দাও।’ প্ল্যাকার্ড হাতে প্রথমে পথ অবরোধ করার পর শিবিরে উপস্থিত বিডিও সহ আধিকারিক ও জনপ্রতিনিধিদের তালাবন্দী করে দেন কানাইসাগর গ্রামের মহিলারা। পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কোনমতে তাঁরা বিডিও-কে সেখান থেকে বের করতে সক্ষম হন। এরপরই বিডিও দৌড়ে নিজের গাড়িতে উঠতে গেলে মহিলারাও তাঁর পিছু নেন। মঙ্গলবার দুপুরে জমজমাট এক পরিস্থিতির সৃষ্টি হয় মাগুরিয়াতে। গ্রাম পঞ্চায়েত প্রধান শতরূপা মাইতি নায়েকের দাবি, “এটা পুরোপুরি বিজেপি-র চক্রান্ত।” বিজেপি নেতা রমাপ্রসাদ গিরি বলেন, “এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। বেহাল রাস্তা না সারানোর জনরোষ! বিজেপি এর সাথে যুক্ত নয়।” কানাইসাগর গ্রামের অপর্ণা মান্না, মানসী মাইতি, রেবা গিরি প্রমুখ মহিলা বলেন, “দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা। রোগীরা বাড়িতেই মারা যাচ্ছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেনা। বিডিও কথা শোনেননি বলেই, তাঁকে তালাবন্দী করতে হয়েছিল।” ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বিডিও কৌশিক প্রামাণিক বলেন, “রাস্তা নিয়ে ওঁদের একটি দাবি ছিল। হঠাৎ করেই এসে তালাবন্দী করেন। রাস্তা সংস্কারের বিষয়টি অবশ্যই দেখব।” তবে, ছুটে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

রাস্তা অবরোধ মহিলাদের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago