Recent

Midnapore: রাত পোহালেই উচ্চ মাধ্যমিক! তার কয়েকঘন্টা আগেই মেদিনীপুর শহরে গাড়ি গাড়ি লোক, বিধায়ক-বিহীন মিছিল হল ‘অ-মাইক’ ভাবে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল:রাত পোহালেই শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলায় পরীক্ষার্থী ৩৯ হাজার ৫৫ জন। এদিকে, পরীক্ষার ঠিক আগের দিনই (শুক্রবার) বিকেলে, শাসকদলের একটি মিছিল-কে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন‌! পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই মিছিলের আয়োজন করা হয়। কিন্তু, এদিনের মিছিলে নজিরবিহীন ভাবে গ্রাম-গঞ্জ থেকে বাস, ট্রাক, পিকাপ ভ্যানে করে শয়ে শয়ে লোক মেদিনীপুর শহরে পৌঁছন বিকেল ৪ টা থেকে। ৫ টা থেকে মিছিল শুরু হয়। তারপর, গান্ধী মূর্তির পাদদেশে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিল ঘিরে জেলা শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে, পর্যাপ্ত পুলিশেরও ব্যবস্থা করা হয়েছিল। সর্বোপরি, মিছিল হয়েছে ‘অ-মাইক’ (পড়ুন, মাইক বিহীন) ভাবে! যদিও, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন এই ধরনের মিছিল আয়োজন করা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ, গত কয়েকদিন ধরেই জেলা শহরে এই ধরনের একাধিক মিছিলের আয়োজন করা হয়েছে শাসকদলের তরফে। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার তরফেও মিছিল হয়েছে। মিছিল হয়েছে, ছাত্র-যুবদেরও।

লোক এলো পিকাপ ভ্যানে করে:

লোকে লোকারণ্য মিছিল :

তারপর, শুক্রবার হঠাৎ করে এই মিছিল আয়োজনকে ঘিরে জেলা নেতৃত্বের মধ্যেও উঠছে নানা প্রশ্ন! প্রথমে, জানা গিয়েছিল স্বয়ং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া এই মিছিলে হাঁটবেন। দুপুর থেকে মাইকে করে প্রচারও করা হয়েছিল, ‘বিধায়কের আহ্বানে’ মিছিল বলে। পরে অবশ্য এই মিছিল তিনি এড়িয়ে যান। মিছিলে ছিলেন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান, দলের মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ প্রমুখ। অপরদিকে, জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা চেয়ারম্যান দীনেন রায়, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, আশীষ চক্রবর্ত্তী-রাও মিছিলে ছিলেন না! তাঁরা, বুধবারের দলীয় মিছিলে ছিলেন। এদিনের মিছিল নিয়ে তাঁরা কিছু জানতেন না বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। যদিও, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন বলেই মিছিলে কোন মাইক ব্যবহার করা হয়নি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন মাত্র।”

কলেজ মাঠে দাঁড়িয়ে সারি সারি বাস :

পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago