Recent

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরে সুবর্ণরেখা নদীর চর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে:পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার দু’নম্বর তররুই গ্রাম পঞ্চায়েতের পানশোলার কাছে সোমবার দুপুরে সুবর্ণরেখার চরে বালি খাদান এর পাশে বালির মধ্যে পোঁতা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতদেহ সংগ্রহ করে ঘটনার তদন্তে নেমেছে দাঁতন থানার পুলিশ।

সুবর্ণরেখা নদীর চর, ফাইল‌ ছবি :

জানা গেছে, দাঁতন থানার কাছে সুবর্ণরেখা নদীর চরে শ্মশানে ঘাটক্রিয়া বা পারলৌকিক ক্রিয়া করতে আসা স্থানীয় মানুষজন দেখেন ওই এলাকায় পচা দুর্গন্ধ বের হচ্ছে। এরপর, কৌতুহলী মানুষজন খোঁজাখুঁজি করার পর দেখেন, নদীর চরে এক জায়গায় একটি মানুষের সম্পূর্ণ শরীর পোঁতা অবস্থায়! মাথার কিছুটা অংশ দেখা যাচ্ছে। এরপর খবর দেওয়া হয়, দাঁতন থানা দাঁতন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, বালি সরালে দেখা যায় একটি পলিথিন বস্তার মধ্যে অজ্ঞাত পরিচয় এক বছর ৩৫ এর যুবকের প্রায় পচে যাওয়া মৃতদেহ! মৃতের শরীরে কালো রং-এর প্যান্ট ও সবুজ রঙের জামা রয়েছে। এরপর, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংগ্রহ করে দাঁতন থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

উদ্ধার মৃতদেহ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago