Recent

Student Credit Card: মেদিনীপুর মেডিক্যালের ICU তেই শেষ হল ‘মেধাবী কন্যা’র ১৭ দিনের যুদ্ধ! পড়তে চেয়েও স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পায়নি তিথি

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: ১৭ দিনের লড়াই শেষে চির ঘুমের দেশে পশ্চিম মেদিনীপুরের তিথি! নার্সিং পড়তে চেয়েও, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পায়নি সে। দুঃখ-যন্ত্রণায় গত ১৪ আগস্ট বিষ খেয়েছিল চন্দ্রকোনা পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের অষ্টাদশী কন্যা। গত ১৫ আগস্ট তাকে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আইসিইউ-তে ১৬ দিনের লড়াই শেষে মৃত্যুবরণ করল তিথি দোলই। সেখানেই ময়নাতদন্তের শেষে দেহ পৌঁছবে চন্দ্রকোনার ভেয়েরবাজার এলাকায় নিজের বাড়িতে। শোকস্তব্ধ বাবা জয়দেব দোলই! গত ১৭ দিন ধরেই একপ্রকার শোকে মুহ্যমান মা রিঙ্কু দোলই। তাঁদের একটাই আক্ষেপ, “একটাই আক্ষেপ। মেয়েটা শুধু পড়তে চেয়েছিল। বন্ধুদের সঙ্গে সেও ভর্তি হয়ে গিয়েছিল নার্সিংয়ে। কিন্তু, লোন‌ দিলোনা কোনো ব্যাঙ্ক! কিভাবে দ্বিতীয় কিস্তির টাকা মেটানো হবে? সেই দুঃশ্চিন্তা আর হতাশায়…!”

তিথি দোলই:

জানা যায়, কৃষক বাবার আর্থিক অবস্থা ভালো নয়, তাই ব্যাংকের ম্যানেজারদের হাতে-পায়ে ধরে বলেছিল, “আপনারা মাসে মাসে যা পারবেন সুদ নিন, আমাকে লোন দিন। আমি ব্যাঙ্গালোরে পড়তে যাব।” লোন পেয়ে যাবে, এই আশাতেই ভর্তিও হয়ে গিয়েছিল তিথি। কিন্তু, শেষ পর্যন্ত লোনটা হলো না! ব্যাংকের ম্যানেজার এ কথা জানিয়ে দেওয়ার সাথে সাথেই, গত ১৪ আগস্ট বিষ খায় শৈশব থেকেই পড়াশোনায় মনোযোগী পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের ভেয়েরবাজার এলাকার জয়দেব দোলই ও রিঙ্কু দোলই- এর একমাত্র মেয়ে তিথি দোলই। উল্লেখ্য যে, ভর্তি হওয়ার সময়ই ব্যাঙ্গালোরের নার্সিং কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয়, কোর্স কমপ্লিট করতে খরচ পড়বে সাড়ে তিন লক্ষ টাকা। ভর্তির সময় এলাকাবাসীর সহযোগিতায় তিথি এক লক্ষ টাকা জমা দিয়ে কলেজে ক্লাস শুরু করে। বাকি টাকার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করেছিল তিথি। তিথি সহ তার বাবা-মা ভেবেছিলেন, লোনটা হয়ে যাবে। কিন্তু, শেষ পর্যন্ত তা না হওয়াতেই, বিষ খেয়েছিল তিথি। এরপর, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল থেকে মেদিনীপুর। শেষ হল ১৭ দিনের লড়াই!

শুধুই আক্ষেপ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago