Recent

West Midnapore: কালবৈশাখীর দাপটে খড়্গপুরে ভেঙে পড়ল BSNL টাওয়ার, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি! দুই মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মে:মরশুমের প্রথম কালবৈশাখী বেশ ভালোই দাপট দেখালো শনিবার সন্ধ্যায়। দুই মেদিনীপুরে মোট ৪ জনের মৃত্যু’র খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত। এর মধ্যে, পূর্ব মেদিনীপুরের ময়না ও নন্দীগ্রাম সহ ৩ জন এবং পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে ১ জন। ঝড়ের দাপটে গাছ পড়ে মৃত্যু হয় ময়না থানার বৃন্দাবনচক এলাকার ১১ বছরের কিশোর অমিত সামন্তের। অন্যদিকে, নন্দীগ্রাম থানার দেবীপুর গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে মা (ইন্দিরা দুয়ারী- ৫০) ও ছেলে (মৃণাল দুয়ারী- ৩০)’র। অন্যদিকে, খড়্গপুরের বারবেটিয়া-জামনা রাজ্য সড়কে’র উপর চাঙ্গুয়াল এলাকায় ঝড়ের দাপটে‌ লোহার তোরণ ভেঙে ও চাপা পড়ে মৃত্যু হয় অনুপ হুই (৩২) নামে এক বাইক আরোহী যুবকের। এদিকে, ওই বারবেটিয়া এলাকাতেই ঝড়ের দাপটে ভেঙে পড়ে সুবিশাল BSNL টাওয়ার। এদিকে, টাওয়ারটি ঠিক উল্টোদিকে থাকা দুটি বিদ্যুতের খুঁটির উপর ভেঙে পড়ায় বড় বিপত্তি বাঁধে। উপড়ে যায় ওই দুটি বিদ্যুতের খুঁটিও।

BSNL টাওয়ারের অংশ:

এর ফলে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত খড়গপুর-জামনা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। কার্যত বিদ্যুৎহীন হয় গোটা এলাকা। গভীর রাতেই স্থানীয়রা পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন। এর পরেই স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎকর্মী এবং পুলিশের সাহায্যে অবশেষে বিএসএনএল টাওয়ার সরিয়ে যানজট মুক্ত করেন। যদিও, রাত থেকে ওই এলাকা এখনও বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ ছাড়াও কেবল লাইনও বন্ধ। এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। বিদ্যুৎ কখন আসবে তা নিশ্চিত না হলেও, দপ্তরের কর্মীরা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

বিদ্যুৎহীন এলাকা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago