Recent

Kalboisakhi: মরশুমের প্রথম কালবৈশাখী প্রাণ কাড়ল পশ্চিম মেদিনীপুরে! দিক নির্ণায়ক লোহার তোরণ ভেঙে মৃত্যু খড়্গপুরে, তাণ্ডব মেদিনীপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল:মরশুমের প্রথম কালবৈশাখী একদিকে যেমন স্বস্তি বয়ে নিয়ে এলো পশ্চিম মেদিনীপুর সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। ঠিক তেমনই ঝড়ের দাপটে‌ খড়্গপুরে প্রাণ হারালেন এক বাইক আরোহী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে, খড়্গপুরের বারবেটিয়া-জামনা রাজ্য সড়কে। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ খড়্গপুর গ্রামীণের গোপীনাথপুর এলাকার যুবক অনুপ হুই (৩২) বাইকে করে ফিরছিলেন নিজের বাড়ির দিকে। সেই সময়ই ভেঙে পড়ে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। জাতীয় সড়ক সংলগ্ন চাঙ্গুয়াল এলাকায় এই লোহার তোরণ ভেঙ্গে তার নিচে চাপা পড়ে যান ওই যুবক! ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে।

বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল :

এরপরই, ঘটনাস্থলে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠিয়ে দেয়। ঘটনায়, সাময়িক সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর-জামনা রাজ্য সড়কে। পুলিশ তোরণ ও ভেঙে পড়া গাছপালা সরিয়ে রাজ্য সড়ক পরিষ্কার করেন। এদিকে, খড়্গপুর গ্রামীণের গোপালী এলাকাতেও গাছের ডাল ভেঙে এক বাইক আরোহী’র পা ভেঙে যায় বলে জানা গেছে। অন্যদিকে, কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয় মেদিনীপুর শহরও। শহরের কলেজ কলেজিয়েট রোডে রাস্তার উপর থাকা বাঁশের গেট ভেঙে পড়ে বেশকিছুক্ষন বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়াও, কোতোয়ালী থানা এলাকায় বড় গাছ ভেঙে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। পরে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জঞ্জাল বিভাগের সিআইসি সুসময় মুখার্জি-র উপস্থিতিতে এবং পৌর কর্মীদের তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়। ভেঙে পড়া বাঁশের তোরণ-ও সরানো হয় রাস্তা থেকে।

খড়্গপুরে লোহার তোরণ ভেঙে মৃত্যু:

মেদিনীপুর শহরে ভেঙে পড়ে বাঁশের তোরণ :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago