Recent

Midnpaore: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার চোখে লঙ্কার গুঁড়ো, গলায় ছুরির কোপ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার গলায় ছুরি চালালো এক ব্যাক্তি! আশংকাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে নাবালিকাকে। অভিযুক্ত ব্যাক্তি এখনও পলাতক। তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৬ নং ক্ষীরাই অঞ্চলের জোড়াবাঁধ এলাকায়। যা নিয়ে রিতীমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আহত নাবালিকা:

পুলিশ সূত্রে খবর, বুধবার ওই নাবালিকা সার্কাস দেখে ফেরার পথে, ওই পিংলার বলিস্বরপুর এলাকার বছর ৪২’র মুস্তাফা খাঁন নামে এক ব্যক্তি নাবালিকার পথ আটকে চোখে লংকার গুড়ো ছিটিয়ে, গলায় ছুরি চালিয়ে চম্পট দেয়। নাবালিকাটি রকাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে! স্থানীয়রা দ্রুততার সঙ্গে এসে ওই নাবালিকাকে পিংলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে আরো খবর, ওই ব্যাক্তি মাঝে মধ্যেই ওই নাবালিকাকে উত্যক্ত করত। এমনকি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু, তাতে রাজী না হওয়াতে এই ঘটনা ঘটিয়েছে। মুস্তাফার খোঁজ চালাচ্ছে পিংলা থানার পুলিশ। অপরদিকে এই ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে পিংলা থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পিংলা থানার পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago