Recent

Midnapore: রাখি পূর্ণিমার সকালেই রাস্তার পাশে ধান জমি থেকে উদ্ধার মহিলার গলা কাটা মৃতদেহ, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: ঠিক যেন ৯ মাস আগের ঘটনারই পুনরাবৃত্তি! ২০২২ সালের ১৬ নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাদুতলা সংলগ্ন মুড়াগেড়িয়ার জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করেছিল পুলিশ। খুন করার পর প্রমাণ লোপাটের জন্য ওই মহিলার মুখমণ্ডল সহ শরীরের বেশ কিছু অংশ পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতী। প্রায় ১০ দিন পর ওই বছর ৩৫’র ওই মহিলার নাম-পরিচয় উদ্ধার করেছিল শালবনী থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছিল খুনিকেও। ওই মহিলা (গৃহবধূ) দাসপুর থানার একটি গ্রামের বাসিন্দা ছিলেন। এক যুবকের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্কে জড়িয়ে, টাকা-পয়সার লেনদেনজনিত কারণেই তাঁকে খুন হতে হয়েছিল বলে পুলিশ সেই সময় জানিয়েছিলেন। বুধবার (৩০ আগস্ট), রাখি পূর্ণিমার দিন সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর ও বালা সংযোগকারী গ্রামীণ রাস্তার পাশে সদ্য রোয়া ধান জমি থেকে এক মহিলার গলা-কটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাতেও ঘনীভূত হচ্ছে রহস্য!

ঘটনাস্থলে পুলিশ:

বুধবার বিকেল অবধি বছর ৩০-৩৫’র ওই মহিলার নাম-পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতারও করা সম্ভব হয়নি। তবে, ঘটনাটি যে ‘খুন’, প্রত্যক্ষদর্শী থেকে পুলিশ- প্রাথমিক অনুমান ঠিক তেমনটাই। মহিলার শাঁখা-পলা সহ পোশাক-আশাক এবং চেহারা দেখে গ্রামবাসীদের তথা প্রত্যক্ষদর্শীদের অনুমান, “ভালো পরিবারেরই কোনও গৃহবধূ হতে পারেন!” এই রহস্য-মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের তরফে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে, আশেপাশের কোন থানা থেকেই এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে ইতিবাচক কোন ইঙ্গিত মেলেনি বলেই জানা গেছে। কোনও মহিলা বা গৃহবধূ-র নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগও এখনও পর্যন্ত সামনে আসেনি বলেই জানা গেছে। তবে, দ্রুত রহস্য উদ্ধার করা সম্ভব হবে বলেই পুলিশের তরফে আশা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য দিনের মতোই আজ (বুধবার) ভোরেও এই রাস্তা দিয়ে কিছু মানুষ ব্যবসা করতে যাওয়ার সময়, ধান জমিতে পড়ে থাকা ওই রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। সামনে গিয়ে দেখতে পান মহিলার গলা একেবারে ক্ষতবিক্ষত! টাটকা রক্তের দাগ থেকে তাঁরা বুঝতে পারেন, মঙ্গলবার গভীর রাতে বা বুধবার ভোররাতে ঘটনাটি ঘটানো হয়েছে। তারপর, ফেলে দেওয়া হয়েছে ধান জমিতে। কয়েকজন গ্রামবাসী বললেন, “রাস্তার উপরেই খুন করে মনে হচ্ছে জমিতে ফেলে দেওয়া হয়েছে। তবে, আমাদের আশেপাশের গ্রামের মহিলা নয় বলেই খবর পেয়েছি।” ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক বুধবার বিকেলে জানিয়েছেন।

এলাকায় চাঞ্চল্য:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago