Recent

West Midnapore: “সুবিচার পেলাম!” হুমায়ূন অপসারণে খুশি ডেবরার প্রতারিত কন্যা, দায়িত্ব বাড়ল বীরবাহার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট:”ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে!” মন্ত্রিসভা থেকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভার নির্বাচিত বিধায়ক তথা প্রাক্তন পুলিশ অফিসার (আইপিএস) হুমায়ূন কবীর-কে সরিয়ে দেওয়ায় উচ্ছ্বসিতা ডেবরা’র ‘শবর কন্যা’ সবিতা লায়েক। বুধবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে হুমায়ূন কবীর-কে, বৃহস্পতিবার সবিতা আমাদের জানিয়েছেন, “হুমায়ূন কবীর চাকরি দেওয়ার নামে আমার সাথে প্রতারণা করেছেন। চাকরি দেওয়ার নামে উনি ওনার বাড়িতে আমাকে পরিচারিকার কাজ করিয়েছিলেন। আমার জাতপাত তুলে গালাগালি করেছিলেন। তখন আমি মুখ্যমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। এটা আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল। মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম সুবিচার করুন। মুখ্যমন্ত্রী সেটা করেছেন। আমাদের পরিবার খুব খুশি হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের উপর যে এত অত্যাচার হচ্ছে। আমার মত অনেকের সাথেই এমন প্রতারণা হচ্ছে। এরকম মুখ্যমন্ত্রী থাকলে আমাদের সুবিচার হবে।”

প্রাক্তন মন্ত্রী হুমায়ূন কবীর:

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ব্রাহ্মণ শাসন গ্রামের সবিতা লায়েক নামে এক তরুণী মাসদুয়েক আগে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তুলেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা কারিগরি শিক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (সদ্য প্রাক্তন) মন্ত্রী হুমায়ূন কবীরের বিরুদ্ধে। সবিতা সেই সময় মুখ্যমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলেন মন্ত্রীর বিরুদ্ধে। বুধবার মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভা থেকে মন্ত্রী হুমায়ূন কবীরকে সরিয়ে দেওয়াই তাঁরা সুবিচার পেয়েছেন বলে সবিতা’র পরিবারের সকলে জানিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রাক্তন মন্ত্রী হুমায়ূন জানিয়েছেন, “সমস্ত অভিযোগ মিথ্যা এবং সাজানো। তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। ওঁকে পরে কাজে যোগদান করতে বললেও, করেননি! বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ করেছেন। আমি পুলিশে কাজ করতাম, আমি মস্তান নই যে এই সমস্ত কাজ করব। আর মন্ত্রিসভার রদবদলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” একই কথা জানিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি-ও। তাঁর মতে, “মুখ্যমন্ত্রী কখন রদবদল করবেন, কিভাবে করবেন এ নিয়ে কারুর কিছু বলার নেই।”

সবিতা লায়েক ও তাঁর পরিবার:

এদিকে, ‘প্রথম’ আদিবাসী কন্যা হিসেবে দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টিকে রাজনৈতিক মহল ‘মাস্টার স্ট্রোক’ বলে মনে করছে। আর, তারপরই নিজের মন্ত্রিসভার আদিবাসী কন্যা বীরবাহা হাঁসদা-র ক্ষমতা আরও বাড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহলেরই একাংশ। বন প্রতিমন্ত্রী’র দায়িত্ব পালনের সাথে সাথে ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা এবার থেকে স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন। ঠিক একইভাবে এক আদিবাসী কন্যা’র অভিযোগের ভিত্তিতেই ডেবরার বিধায়ক হুমায়ূন কবীরকে অপসারণ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে, পশ্চিম মেদিনীপুরের শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত’কে ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প ও বস্ত্র দপ্তর থেকে সরিয়ে ক্রেতা সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে।

বীরবাহা হাঁসদা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago