Recent

Midnapore: বিশাল বাহিনী নিয়ে গিয়ে খোঁড়াখুঁড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনীর জঙ্গলে! স্তব্ধ হয়ে গেলেন আধিকারিকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: বিশাল ধনরত্নের খোঁজে বুধবার (৩ আগস্ট) সকালে বোলপুরের ‘অপা’ (অর্পিতা-পার্থ)-র বাগানে খোঁড়াখুঁড়ি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। বাগানে দু’রকমের মাটি দেখে সন্দেহ হয়েছিল তাঁদের! বিশাল আয়োজন করে তাই খোঁড়াখুঁড়ি শুরু করেছিলেন লোকজন জোগাড় করে। শেষমেশ অবশ্য কাঙ্ক্ষিত ধনরত্নের (টাকা বা গয়নার) হদিশ মেলেনি! কিছুটা হতাশ হয়ে, বাংলো থেকে পাওয়া নথিপত্র নিয়েই বিদায় নিতে হয়েছিল তদন্তকারী দলকে। ঠিক একইভাবে, মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পশ্চিম মেদিনীপুরের শালবনীর চৈতার জঙ্গলেও যখন বিশাল পুলিশ বাহিনী গিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করে, বুক ধুকপুকানি শুরু হয়েছিল এলাকাবাসীর! অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পুলিশ আধিকারিকরাও। শেষমেশ অবশ্য সেই হতাশা-ই জুটল। যা ‘ভাবিয়া ছিলেন’ তা নয়! ‘মানুষ’ নয়, মানুষ-পালিত এক ‘পোষ্য’-কে সযত্নে কবরস্থ করা হয়েছিল।

বিশাল বাহিনী:

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকালে শালবনীর বুড়িশোল সংলগ্ন চৈতার জঙ্গলে, রাস্তার ঠিক পাশেই কবরে দেওয়ার মতো একটি ‘মাটি চাপা দেওয়া’ জায়গা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। কারণ, ওই মাটি চাপা দেওয়া স্থানে ফুল, মালা প্রভৃতি দেওয়া ছিল, যা তখনও পুরোপুরি শুকিয়ে যায়নি! এলাকাবাসীর সন্দেহ হয়েছিল, হয়তো কোনো মৃতদেহ লুকিয়ে কবরস্থ করা হয়েছে এই মাঝ-জঙ্গলে। তাই, তাঁরাই খবর দিয়েছিলেন পুলিশ আধিকারিকদের। এরপরই, লোকালয় থেকে দূরে ওই নির্জন স্থানে কি চাপা দেওয়া হয়েছে, তা উদ্ধার করার জন্য বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয়। শুরু হয় খোঁড়াখুঁড়ি। দেখা যায়, মানুষের মতোই সযত্নে, নতুন গামছা জড়িয়ে একটি পোষ্য সারমেয়-কে সেখানে কবরস্থ করা হয়েছে। তারপর, ওপরে ফুল-মালা প্রভৃতি দেওয়া হয়েছে। দেখে একপ্রক স্তব্ধ হয়ে যাওয়া পুলিশ আধিকারিক বলেই ফেলেন, মনে হয় বাড়ির খুব প্রিয় ছিল এই কুকর-টি! তাই, খোঁড়াখুঁড়ি শেষে আশাহত হলেও, মানুষের এই পশুপ্রেমে কিছুটা হলেও আশ্বস্ত হয়ে ফিরে গেলেন আধিকারিকরা।

সেই স্থান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago