Recent

Partha: দিল্লি গিয়েছেন ‘দিদি’, ‘সেটিং’ এর গন্ধ পেয়েই অর্পিতাকে আর চিনতে পারলেন না পার্থ! মুচকি হাসছেন কুনাল

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৫ আগস্ট: আজ (শুক্রবার)-ই ছিল জেরার শেষ দিন। মুখোমুখি পার্থ-অর্পিতা’কে বসিয়ে তাই জিজ্ঞাসাবাদ করছিলেন ইডি আধিকারিকরা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, পার্থকে প্রথম প্রশ্ন- এঁকে চেনেন? পার্থর উত্তর- “তেমনভাবে না! অনেকেই আসতেন। দু’একবার দেখেছি।” কোথায় দেখেছেন? “নাকতলার পুজোয় দু’একবার দেখেছি!” এত টাকা কার? “আমার না। টাকা পাওয়া গেছে শুনেছি!” এমনটাই জানা গেছে ইডি সূত্রে। আর, এরপরই রাজনৈতিক মহল বলছে, আজ-ই দিদির সঙ্গে মোদী’র বৈঠকের সম্ভাবনা। আর, ইডি হেফাজতে থেকেও ‘সেটিং’ স্পষ্ট গন্ধ পেয়েছেন পার্থ। তাই, ১৮০ ডিগ্রি ভোল‌ পাল্টে নিলেন। আর, এনিয়েই হয়তো এখন মুচকি মুচকি হাসছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ! কারণ, তিনি তো আগেই বলে রেখেছিলেন, “কিছুদিন পর হয়তো অর্পিতাকেই চিনতে পারবেন না পার্থ দা!”

মমতা – অভিষেক দিল্লিতে :

তবে কি, সবটাই স্ক্রিপ্টেড বা পূর্ব পরিকল্পিত? বামেদের ‘বিজেমূল’ তত্ত্ব? নাকি, অর্পিতা-কে ফাঁসিয়ে দিয়ে নিজে এবার ‘জামিন’ পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলেন পার্থ? বিচার ব্যবস্থার প্রতি যাঁরা আস্থা রাখেন, তাঁদের অনেকেরই প্রশ্ন, এতটাই কি সহজ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যে যা প্রমাণ পাওয়া গেছে, তাতে পার্থ’র বাঁচা মুশকিল! খুব বড়সড় ‘সেটিং’ না হলে। তাছাড়াও, অর্পিতা তদন্তে সহযোগিতা করে অনেক কিছুই বলে দিয়েছেন ইতিমধ্যে। তথ্যপ্রমাণ-ও আছে। তাই, পার্থ যতোই ইডি হেফাজত থেকে বেঁচে আপাততো ক’দিন জেলে কাটিয়ে ‘জামিন’ এর স্বপ্ন দেখুন না কেন, সেই ‘স্বপ্ন’ কতখানি পূরণ হবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। কিন্তু, ‘দিদি’ যে ‘সেটিং’ করতেই গেছেন, তা নিয়ে এক প্রকার নিশ্চিত সিপিআইএম থেকে শুরু করে বিজেপি-তৃণমূলের একাংশও! কিন্তু, তাঁদের মতে আবার, “পার্থকে নয়, নিজেদেরকে বাঁচাতেই দিল্লি গিয়েছেন তাঁরা!”

অর্পিতা-কে চিনতে অস্বীকার পার্থর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago