Recent

Drinking Water: তৃণমূলের পৌরসভায় পানীয় জলের সমস্যা তিন বছর ধরে! পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ মে:তৃণমূল পরিচালিত পৌরসভায় তিন বছর ধরে পানীয় জলের চরম সমস্যা। ক্ষোভে ফুঁসছেন পৌরবাসী। সেই জল সমস্যাকে হাতিয়ার করে ময়দানে এবার সিপিআইএম। ওয়ার্ড জুড়ে জলের দাবিতে দেওয়া হল পোস্টার। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের। এলাকাবাসীর জন্য অবিলম্বে স্বচ্ছ পানীয় জলের দাবিতে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে ছয়লাপ করলো সিপিআইএম।

পানীয় জলের সমস্যা :

প্রসঙ্গত, ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। জলের কল আছে। তবে, সেই কলে জল প্রায় পড়েনা বললেই চলে! বাসিন্দাদের অভিযোগ, বারেবারে পৌরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের সুব্যবস্থা করেনি তৃণমূল পরিচালিত পৌরসভা। আর, এনিয়েই পৌরসভার বিরুদ্ধে পৌরবাসীর সমর্থন জোগাড় করতে ময়দানে সিপিএম নেতা কর্মীরা। ইতিমধ্যে, ১৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাতে পানীয় জলের দাবীতে পোষ্টারিং করেছে তারা। এদিকে, পানীয় জলের সমস্যা যে রয়েছে, তা স্বীকার করলেও, জল নিয়ে সিপিএম যে রাজনীতি করছে, তা নিয়ে সিপিএমকে কটাক্ষ করেছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। তিনি বলেন, নতুন পাম্প দ্রুত চালু হবে। জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে।

১২ নং ওয়ার্ডে পোস্টার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago