Recent

Midnapore: শিক্ষক নিয়োগে দুর্নীতি! “প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে CBI?” হতবাক মেদিনীপুরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে:স্বয়ং প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোমরে দড়ি? টেনে নিয়ে যাচ্ছে CBI? মঙ্গলবার ভরদুপুরে এ কি দেখলেন মেদিনীপুরবাসী! প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে লাগামছাড়া দুর্নীতি হয়েছে নিঃসন্দেহে! আর সমস্ত দুর্নীতির ‘প্রাণকেন্দ্রে’ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন বলে মনে করছে আদালত-ও! তাই, সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ভবিষ্যতেও সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই। হয়তো গ্রেপ্তার-ও হতে পারেন যেকোনো মুহূর্তে! এই পরিস্থিতিতে, উত্তাল গোটা রাজ্য। মুহুর্মুহু আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে রাজপথে। মঙ্গলবার মেদিনীপুর শহরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে এমনই এক প্রতিবাদ মিছিলে দেখা গেল, হুবহু ‘প্রাক্তন শিক্ষামন্ত্রী’ কেই যেন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে CBI আধিকারিক! তবে, আদতে ‘প্রাক্তন শিক্ষামন্ত্রী’ ও ‘সিবিআই আধিকারিক’ দু’জনই নকল। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি’র দুই কর্মী। তাঁদের দাবি অবশ্য, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী-কে। তাঁর আমলে হওয়া সমস্ত শিক্ষক নিয়োগের মেধা তালিকা বাতিল করতে হবে!

হুবহু যেন‌ প্রাক্তন শিক্ষামন্ত্রী :

প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এসেছে আদালতে। তারপরই, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই (CBI)। এদিকে, রাজ্যের বিরোধী দলগুলি দুর্নীতির প্রতিবাদে সোচ্চার হয়েছে। রাস্তায় সংগঠিত হচ্ছে আন্দোলন। মঙ্গলবার দুপুরে অবিকল ‘প্রাক্তন শিক্ষামন্ত্রী’ সাজিয়ে এবং কোমরে দড়ি পরিয়ে এসএসসি দুর্নীতি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিল, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। এসএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর যুব মোর্চার নেতৃত্বে কালেক্টরেট মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এদিন, দুপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে ওই প্রতিবাদ মিছিল বের হয়ে, জেলাশাসক দপ্তরের সামনে এসে জমায়েত হয় এবং জেলা কালেক্টরেটে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য যুব নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

প্রতিবাদ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago