Recent

Duare Sarkar: টাকা না দিলে ভূমি দপ্তরের কোনো কাজ হয়না! দুয়ারে সরকারের ক্যাম্পে এসে ক্ষোভে ফেটে পড়লেন পশ্চিম মেদিনীপুরের কৃষকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: রাজ্য জুড়ে সর্বত্র চলছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) এর শিবির। চলছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। দুয়ারে পরিষেবা নিতে গিয়ে এবার জেলারই একটি শিবিরে ক্ষোভে ফেটে পড়লেন কৃষক, সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ তৃণমূল কর্মীরাও। অভিযোগের তীর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নং ব্লকের হৈমন্তপুর বিবেকানন্দ শতবার্ষিকী বিদ্যালয় সংলগ্ন দুয়ারে সরকারের শিবিরে ঘটে এমনই ঘটনা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাউন্টারে গিয়ে কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। কৃষকদের অভিযোগ, সংশোধনের জন্য কাগজ জমা দিলেও, কোনোভাবেই রিসিভ কপি দিচ্ছেন না দপ্তরের কর্মীরা। একই জমির রেকর্ড সংশোধনের জন্য ৪ বার, ৫ বার আবেদন করেও কোন সুরাহা হয়নি।

ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ:

ফলে, মঙ্গলবার দুপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ক্যাম্পের সামনে কৃষকদের বাকবিতন্ডায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। শুধু কৃষকরা নন, সার্ভিস নিতে এসে ভূমি দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত তরুণ পাত্র সহ অনেকেই। চাষীদের বলতে শোনা যায়, “ভূমি দপ্তরের গাফিলতি চরমে পৌঁছেছে। টাকা না দিলে কোনো কাজ হয় না! ইচ্ছাকৃতভাবে রেকর্ডে ভুল করে হয়রান করা হয়। টাকা আদায়ের একটি কৌশল হিসেবেই এই ভুল করা হয়।” এদিন সম্মিলিত ভাবে ভূমি দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে গর্জে ওঠেন অনেকেই।‌ ফলে, দুপুর নাগাদ সাময়িকভাবে উত্তেজনা তৈরি হলেও, কিছুক্ষণের মধ্যে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago