Recruitment

অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়! আবেদন করুন আগামী ৬ দিনের মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পুরুলিয়া, ৪ এপ্রিল:অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় (Sidho-Kanho-Birsha University) এর তরফে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (skbu.ac.in) বেশ কয়েকটি বিভাগে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নিয়োগের আবেদন প্রক্রিয়াও। আগামী ১০ এপ্রিল শেষ হচ্ছে আবেদনের সময়সীমা। তাই, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চাইলে আগামী ৬ দিনের মধ্যেই আবেদন করতে হবে। নিয়োগ হবে প্রফেসর (Professor), অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) পদে। প্রফেসর পদে উদ্ভিদবিদ্যা (Botany), ভূগোল (Geography), সাইকোলজি (Psychology), রাষ্ট্রবিজ্ঞান (Pol. Science), সমাজবিদ্যা (Sociology), সাঁওতালি (Santali) এবং সংস্কৃত (Sanskrit) বিভাগ মিলিয়ে মোট ৭ জনকে নিয়োগ করা হবে।

Sidho Kanho Birsha University:

অপরদিকে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে মোট ১০ জনকে নিয়োগ করা হবে অর্থনীতি (Economics), গণিত Mathematics), সাইকোলজি (Psychology), সংস্কৃত (Sanskrit), সাঁওতালি (Sanskrit) এবং ইংরেজি (English) বিভাগের জন্য। তবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য মাত্র ১ জন প্রার্থীকেই সাইকোলজি (Psychology) বিভাগে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বা সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, ইউজিসি নেট/সিএসআইআর নেট/ সেট/ স্লেট পাশের শংসাপত্র থাকতে হবে। বিশ্বের প্রথম ৫০০টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি থেকে পিএইচডি (PhD) ডিগ্রিধারী হলেও আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। তবে, প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি। সেক্ষেত্রে থাকতে হবে অধ্যাপনার অভিজ্ঞতাও।

প্রার্থীদের অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে নিয়োগের ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে বলে জানা যায়। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরিভুক্ত প্রার্থীদের দিতে হবে যথাক্রমে ৫০০০, ৩০০০ এবং ২০০০ টাকা। অন্যান্য শ্রেণিভুক্ত প্রার্থীদের দিতে হবে যথাক্রমে ২০০০, ১৫০০ এবং ১০০০ টাকা। অনলাইনে এই টাকা জমা দেওয়ার পর প্রার্থীদের আবেদনমূল্যের রসিদ-সহ সমস্ত প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১০ এপ্রিলের মধ্যে আবেদন জানাতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (skbu.ac.in) দেখতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রার্থীদের মাসিক বেতন হবে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১,৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago