Recent

Jawad: উপায় নেই, সতর্কতা উপেক্ষা করেই আলু লাগাতে ব্যস্ত পশ্চিম মেদিনীপুরের কৃষকরা! ঘাটালের দখল নিল NDRF বাহিনী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ভোর রাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। আগামীকাল বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ‘হলুদ’ সতর্কতা থাকলেও, আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। এদিকে, মৎস্যজীবী ও কৃষকদের আগেই সতর্ক বার্তা দেওয়া হয়েছিল! তবে, তা উপেক্ষা করেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় দেখা গেল কৃষকরা মাঠে আলু লাগাচ্ছেন। কৃষকরা জানাচ্ছেন, নিরুপায় হয়ে তাঁদের আলু লাগাতেই হচ্ছে! কারণ, লাগানোর জন্য ২-৩ দিন আগেই কাটা হয়ে গিয়েছিল আলু। এমনকি, চাষের জমিও আলু লাগানোর উপযোগী করে তোলা হয়েছিল। তাই, দুর্যোগ উপেক্ষা করেই আলু লাগাতে হচ্ছে! এমনকি, সতর্কতা মেনে মাঠের সব ধান ঘরে তুলতে পারেননি অনেক কৃষকই। ঘাটাল মহকুমার সকল চাষি জানাচ্ছেন, আবহাওয়া দফতরের পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে চরম আর্থিক সংকটের মুখে পড়বেন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার কৃষকরা।

দুর্যোগ উপেক্ষা করেই চলছে আলু লাগানো, মাঠেই ঢাকা দেওয়া আছে ধান (নিজস্ব ছবি) :

ঘাটাল শহরের দখল নিল NDRF বাহিনী:

এদিকে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় জাওয়াদের সচেতনতায় মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সচেতন করে এনডিআরএফ এর একটি টিম। গতকাল (শুক্রবার) বিকেলে, ঘাটাল ব্লকের ঘোলসাই ফ্লাড সেল্টারে পৌঁছয় কল্যাণী থেকে দ্বিতীয় ব্যাটেলিয়ানের ১৮ জনের একটি এনডিআরএফ টিম। এদিন সেই টিম ঘাটালের ঘোলসাই, কুঠি কোনারপুর, বরদাচৌকান সহ বেশকিছু এলাকায় টহলদারির সাথে মাইকিং প্রচার করে। পাশাপাশি, এলাকার মানুষদের সাথে কথা বলে ঘূর্ণিঝড় সম্পর্কে করণীয় বিষয়গুলিও অবগত করার কাজ করেন এনডিআরএফ এর আধিকারিক। একই ভাবে মহকুমার চন্দ্রকোনাতেও ঘূর্ণিঝড় নিয়ে সচেতনতা প্রচার চালায় এই দলটি।চন্দ্রকোনার গাছশীতলা মোড় এলাকায় মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সাথে কথা বলে ঘূর্ণিঝড় নিয়ে অবগত করা হয়।

ঘাটালে চলছে মাইকিং :

আগামীকাল কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago