Corona Update

Omicron: দেশে অ্যাকটিভ কেস সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে ‘ওমিক্রন’! রাজ্যে আক্রান্ত ৬২১, পশ্চিম মেদিনীপুরে ১১

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ ডিসেম্বর: ইতিমধ্যেই করোনার নয়া স্ট্রেন ওমিক্রনকে ঘিরে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। নতুন এই স্ট্রেন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য টেস্টিং থেকে কনট্যাক্ট ট্রেসিং- সমস্ত ক্ষেত্রেই রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে, ভয়ের পরিবেশ তৈরি হলেও দেশের সার্বিক করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৬০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ৫৩০ জন। আপাতত দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মার্চ মাসের পর এই প্রথম এতটা কম অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৯০ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৮৫৬ জন করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন। ইতিমধ্যেই দেশজুড়ে ১২৬ কোটি ৫৩ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, গতকাল ১২ লক্ষ ৫২ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, রাজ্যের করোনা পরিসংখ্যানে ফের সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬২১ জন। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯১ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৩৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ৬৩৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬২৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১১ জন।

রাজ্যের বুলেটিন :

জেলার তথ্য (রাজ্যের বুলেটিন অনুযায়ী) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago