Recent

Female feticide: ‘কন্যাশ্রী’কে হত্যা করে ভাসিয়ে দেওয়া হল নয়ানজুলিতে! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় নিন্দার ঝড়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: “বিশ্বের যা কিছু মহান/ সৃষ্টি চির কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী/ অর্ধেক তার নর।” কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার লাইন। আর, রবীন্দ্রনাথ তাঁর ‘মুক্তি’ কবিতায় লিখেছেন, “আমি নারী, আমি মহীয়সী/ আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না-বীণায় নিদ্রাবিহীন শশী।” তবে, এসবই কাব্য-কবিতার কথা! আর, ‘কন্যাশ্রী’ কিংবা ‘বেটি বাঁচাও’ এসব শুধু সরকারি প্রকল্প মাত্র! বাস্তবে, এই সমাজ এখনও ‘কন্যা সন্তান’ জন্ম দেওয়াকে ‘অপরাধ’ মনে করে! ‘কন্যা ভ্রুণ’ হত্যা করে। আর, ‘পুরুষ সন্তান’ লাভের জন্য মন্দিরে-মসজিদে মানত করে! হ্যাঁ, নির্মম বাস্তব এটাই। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা’র ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিল। বুধবার বেলদা স্টেশন সংলগ্ন একটি নয়ানজুলি থেকে উদ্ধার হল এক সদ্যোজাত কন্যাসন্তানের নিথর দেহ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বেলদা থানায়। সদ্যোজাতের দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিস। স্থানীয়দের অনুমান, কন্যা সন্তান হওয়াতেই তাঁকে ‘হত্যা’ করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে! যদিও কে বা কারা এই নির্মমৎকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

নয়ানজুলিতে :

জানা গেছে, বুধবার সকাল ৮ টা – ৯ টা নাগাদ, বেলদা রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি নয়ানজুলিতে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিমেষে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য! খবর দেওয়া বেলদা থানায়। পৌঁছয় রেল পুলিশও। শেষমেশ বেলদা থানার পুলিশ ওই দেহ উদ্ধার করে। দেখা যায় কন্যাসন্তানের নিথর দেহ! এরপরই, নিন্দার ঝড় ওঠে এলাকাজুড়ে। কন্যাসন্তান বলেই, সদ্যজাতকে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করা হয়েছে! ঘটনার সমালোচনা করে এলাকার পঞ্চায়েত সদস্য বলেন, অত্যন্ত নিন্দনীয় কাজ। কে বা কারা করেছে, তা পুলিশ খুঁজে বের করুক। উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এরপর, বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে স্বতঃপ্রণোদিত মামলা করে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে, যাই হোক, এই ঘটনায় দোষীরা শাস্তি পাক বা নাক, মানুষের চেতনার আলো যতদিন না প্রস্ফুটিত হবে, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে! মনে করছেন সচেতন নাগরিকরা। কারণ, এ সমাজে এখনও শুধু কবির কথা হিসেবেই থেকে যায়, “শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী…অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago