Recent

পশ্চিম মেদিনীপুরের শালবনীতে খাদ্যশস্য সংরক্ষণের গুদাম, হবে কর্মসংস্থান! ধন্যবাদ জানানো হলো মুখ্যমন্ত্রীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের কলসিভাঙা গ্রামে স্টেট ওয়্যারহাউজ কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হয়েছে, ২৫ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন খাদ্যশস্য সংরক্ষণ গুদাম (গোডাউন)। আগামী ২-৩ দিনের মধ্যেই এখানে খাদ্যশস্য গুদামজাত করার প্রক্রিয়া শুরু হবে। বেশকিছু কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে শালবনী পঞ্চায়েত সমিতির তরফে। খাদ্যশস্য ওঠানো-নামানোর কাজে ৩০০’র বেশি শ্রমিকের রুজি-রোজগার হবে বলেও আশাবাদী তাঁরা। উপকৃত হবেন এলাকাবাসী। আর, এই পুরো বিষয়টির জন্য শালবনী ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে ধন্যবাদ জানিয়ে সোমবার একটি সভার আয়োজন করা হয়েছিল।

শালবনীতে রাজ্য সরকারের খাদ্যশস্য সংরক্ষণের গুদাম :

উল্লেখ্য যে, কলসিভাঙা’র যে এলাকায় এই সরকারি গুদামটি তৈরি করা হয়েছে, সেটি ছিল পতিত জমি। স্বাভাবিকভাবেই এরকম একটি জায়গায় এই ধরনের গুদাম বা গোডাউন তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। অন্যদিকে, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ। তিনি জানিয়েছেন, “রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে, নাবার্ডের সহায়তায় সারা রাজ্যে ৫১ টি এই ধরনের গুদাম তৈরি করেছে। তার মধ্যে অন্যতম এটি। এটি আগামী ২-৩ দিনের মধ্যে চালু হয়ে যাবে। বিভিন্ন ডিস্ট্রিবিউটররা এখান থেকেই রেশনের চাল সংগ্রহ করতে পারবেন। অনেক এলাকাবাসীর কর্মসংস্থান হবে। এজন্য আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি”। এদিনের এই সভায় নেপাল সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, ব্লক তৃণমূলের সহ সভাপতি বুলবুল হাজরা, আব্দুল কাশেম খান, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শম্ভু মাহাতো প্রমুখ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago